ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা মোটেই আশানুরূপ হলো না বর্তমান ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসির জন্য। নিজেদের প্রথম ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লন্ডনের এই ক্লাবটি।রোববার (১৭ আগস্ট) নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টালকে আতিথ্য দেয় দ্য ব্লুজ’রা।ম্যাচে শুরু থেকেই চেলসির ওপর চাপ তৈরি করে খেলতে থাকে সফরকারীরা। ম্যাচের ১৩ মিনিটে ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার এবেরেচি এজে দুর্দান্ত একটি ফ্রি কিকে বল জালে পাঠালেও, অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি।প্রথমার্ধের বাকি সময়ে একাধিক চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূণ্য ড্র নিয়ে বিরতিতে যায় তারা।বিরতির পর ম্যাচে লিড নিতে একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় চেলসি ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে। বিশ্ব ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার ৩৫ দিনের মাথায় পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করলো দ্য ব্লুজ।এদিকে, লিগে দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুভ সূচনা করেছে আর্সেনাল। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবু (২৯)-কে বরিশাল থেকে Read more

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ
পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের পেছনে Read more

একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দু’টি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মনে করছেন Read more

চট্টগ্রামে খালে পড়ে সেচকাজে নিয়োজিত যুবকের মৃত্যু
চট্টগ্রামে খালে পড়ে সেচকাজে নিয়োজিত যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাকখালি এলাকায় সেচ দেওয়ার সময় খালে পড়ে সাগর (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত সাগর চন্দ্রঘোনা Read more

রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন