অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। রবিবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামে তিনি এই স্ট্যাটাস দেন।পোস্টে তিনি ব্যাখ্যা তুলে ধরে লিখেছেন, গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে তিনি কিছু কথা বলেছিলেন। প্রথমে রোগী হিসেবে তার ভালো অভিজ্ঞতার কথা বলেছেন। তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, এই সমালোচনাগুলো সব ডাক্তারের জন্য প্রযোজ্য নয়। বলেছেন, অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছেন, কিছু প্রশ্ন আকারে।তিনি আরও লিখেছেন, পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে, তখন তার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি। ফলে কারও কাছে মনে হতে পারে যে, রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেওয়া বা ওষুধ কোম্পানির সঙ্গে যোগযোগ—তিনি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারের সম্পর্কে করেছেন। কিন্তু এটি ঠিক নয়। তিনি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছেন, তার এসব অভিযোগ একশ্রেণির ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারের বিরুদ্ধে নয়।আইন উপদেষ্টা লিখেছেন, তার বক্তব্য যেভাবে কিছু পত্রিকায় ছাপানো হয়েছে, মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশ্যে করা। প্রচণ্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে এ দেশের যে বিপুলসংখ্যক ডাক্তার রোগীদের সেবা করেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন ডাক্তার ভাই-বোনদের কাছে তিনি এজন্য দুঃখ প্রকাশ করছেন।সবশেষে তিনি লিখেছেন, তবে কিছু কিছু ডাক্তারের (তারা সংখ্যায় কম হতে পারেন) ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি কিনা, তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধও তাদের কাছে করছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী, ৪ বছরের ছেলে সন্তান ও জেঠাসকে হত্যার পর লাশ খন্ড বিখণ্ড করে বস্তায় ভরে মাটির নিচে পুতে Read more

টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় হচ্ছে ২০ হাজার কোটি টাকা!
টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় হচ্ছে ২০ হাজার কোটি টাকা!

টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ Read more

ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়
ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়

প্রকৃতির বিস্ময় রূপে পরিচিত এক খনিজ ‘রক সল্ট’, যাকে আমরা সাধারণত লবণ হিসেবে চিনি। শুধু রান্নায় নয়, রাস্তা থেকে কলকারখানা, Read more

বরিশালে বিস্ফোরণে দুইজন নিহত: দীর্ঘ ১৩ মাস পর মামলা দায়ের
বরিশালে বিস্ফোরণে দুইজন নিহত: দীর্ঘ ১৩ মাস পর মামলা দায়ের

নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখলের জন্য ভাড়াটিয়া বোমা তৈরির কারিগরদের নিয়ে নির্জন এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছিল।অবশেষে Read more

বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম
বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ জুন) ভোর ৫টায় Read more

ধামইরহাটে বিএনপির কমিটি গঠন
ধামইরহাটে বিএনপির কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন বিএনপির দুই বছর মেয়াদের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন