সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।এছাড়াও গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ৬০ জন করে মোট ১২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৬ জন এবং রংপুর বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন মতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৫ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৪৮ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১৮ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটার ও রাজনৈতিক দলগুলো চায়, নির্বাচনে দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক। Read more

অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হলেও জাতিসংঘ এই চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। উভয় পক্ষ-ইসরায়েল ও হামাসকে Read more

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ঘিরে সামনে রেখে চৈত্রের পুরোটা সময় কর্মব্যস্ততায় কাটতো টাঙ্গাইলের মৃৎশিল্পীদের। পুরো মাস জুড়ে চলতো মাটির তৈরি Read more

সুনামগঞ্জে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
সুনামগঞ্জে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের Read more

কক্সবাজারে ১ হাজার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
কক্সবাজারে ১ হাজার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকা থেকে বিগত এক বছরের অভিযানে উদ্ধারকৃত প্রায় ১ হাজার তিনশত ২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য Read more

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২২ মে) সকালে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন