কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকা থেকে বিগত এক বছরের অভিযানে উদ্ধারকৃত প্রায় ১ হাজার তিনশত ২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে, ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশী মদ, ২৬ কেজি হেরোইন ১৬৯ বোতল ফেন্সিডিল ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এ্যানার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি এবং ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট।এসময় বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, ‘প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করছে। মাদকপ্রবণ এলাকায় সকল শ্রেণি-পেশার মানুষ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’বক্তব্যে তিনি মাদকপাচারকারী ও চোরাকারবারিরা যাতে কোনো প্রভাবশালী বা সংশ্লিষ্ট ব্যক্তির আনুকূল্য না পায়, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নামজুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ  যুবদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদা না পেয়ে সালাহ উদ্দিন নামে এক ব্যবসায়ীর ফার্নিচার দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দোকানের ক্যাশ ভেঙ্গে ৪ Read more

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে সেতুর Read more

সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ
সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি  কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। Read more

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব
আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে Read more

এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো
এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপি নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ Read more

জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন