টাঙ্গাইলে ঠিকাদার রানা আহাম্মেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ আগস্ট) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার শহরের আদালত পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার মো. আতাব আলীর ছেলে মো. শাহীন (৩২), সন্তোষ এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাকিল আহমেদ (২৭), ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উজ্জল হোসেন (৩৮)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা করার অভিযোগও রয়েছে গ্রেপ্তারকৃত উজ্জল হোসেনের বিরুদ্ধে।এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে সংশ্লিষ্ট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় রানা আহাম্মেদকে। পরে তার স্ত্রী মীরা আক্তার বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় তিন ডাকাত আটক
চকরিয়ায় তিন ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর রোডে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে থানাপুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত থেকে  মঙ্গলবার (৪ Read more

ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক
ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক

এক ছেলে প্রবাসে থাকে আরেক ছেলে নির্মাণ শ্রমিক, তাই তাকেও বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বাবার। ঘাতক ট্রাক চালক কেড়ে নিল Read more

ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের Read more

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত Read more

প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই
প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় শবে কদরের রাতে প্রবাসী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা একে একে ডাকাতদের Read more

সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ
সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ স্থানে অবৈধ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন