নেপাল দারুণ লড়াই করলেও টপ অ্যান্ড টি-২০ সিরিজে ৩২ রানের জয় পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।  শনিবার (১৬ আগস্ট) নর্দান অস্ট্রেলিয়ার ডারউইনে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। ৬.৩ ওভারে ৬০ রানের ওপেনিং জুটি পায়। তবু ৬ উইকেটে ১৮৬ রানে আটকে যায় জাতীয় দলের ছায়াদল নিয়ে খেলা বাংলাদেশ ‘এ’। ওপেনার নাঈম শেখ ১৮ বলে দুই চার ও এক ছক্কায় ২৫ রান করেন। অন্য ওপেনার জিসান আলম দলের পক্ষে সর্বাধিক ৭৩ রান করেন। ৪৬ বলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ইনিংস সাজান তিনি। চারে নামা আফিফ হোসেন ২৩ বলে নয়টি চারের শটে ৪৮ রানের ইনিংস খেলেন। তবে নুরুল হাসান (৫ বলে ১১ রান), মাহিদুল অঙ্কনরা (৭ বলে ৭ রান) স্লগে রানের প্রত্যাশা মেটাতে পারেননি। জবাব দিতে নেমে জাতীয় দল নিয়ে খেলা নেপাল ক্রিকেট দল ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকে ৭ উইকেটে ১৫৪ রান তুলে শেষ করে তারা। পাঁচে নামা দলটির অভিজ্ঞ ব্যাটার কুশল মাল্লার ৪৭ বলে ৫৯ রান করেন। তার ব্যাট থেকে ছয়টি চার ও একটি ছক্কা আসে। এছাড়া ওপেনার আসিফ শেখ ২৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন।বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া রিপন ও তোফায়েল একটি করে উইকেট নেন। নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। পেসার রিজান ধাকাল ৩ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা
ঈদে অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা

মরুর অঞ্চল পেরিয়ে সুস্বাদু কুনাফা এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঈদে অতিথি Read more

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

জুলাই গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন Read more

কোরিয়ান ইপিজেডে ভ্যান ও কংক্রিট মিশ্রণ বাহনের সংঘর্ষে আহত ৩
কোরিয়ান ইপিজেডে ভ্যান ও কংক্রিট মিশ্রণ বাহনের সংঘর্ষে আহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড এলাকায় পণ্যবাহী একটি ভ্যান ও কংক্রিট মিশ্রণ বাহনের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) সকাল Read more

নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪
নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪

ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগেই রাজনৈতিক সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন