দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করা হয়।সনাতন ধর্মে আরাধ্য শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ শনিবার (১৬ আগস্ট) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।প্রধান উপদেষ্টা আরো বলেন, সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। আবহমানকাল থেকে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল আটটায় দেশ-জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ, বেলা তিনটায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর র‍্যালি ও রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে।পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, রাজধানীর পলাশীর মোড়ে আজ বেলা তিনটায় কেন্দ্রীয় জন্মাষ্টমী র‍্যালি উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত

নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)–সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। এসব প্ল্যাটফর্ম সরকার নির্ধারিত Read more

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে Read more

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (২৫) মারা গেছেন। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান Read more

ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি
ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

সরকারের ইচ্ছা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।ইসির উপসচিব Read more

উল্লাপাড়ায় ১১৮ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র
উল্লাপাড়ায় ১১৮ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত হয়েছে অভাবনীয় উন্নয়ন কার্যক্রম। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মোট ১১৮টি প্রকল্প Read more

কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক
কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক

হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক।ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্বে ছিলেন তিনি। প্রশ্ন উঠেছে কেন হঠাৎ পদত্যাহ করলেন তিনি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন