আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এমন কোনো শক্তি নেই যা এ নির্বাচনকে ঠেকাতে পারবে। নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই, যা সবার সহযোগিতায় সম্ভব হবে।’শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরার পারন্দুয়ালীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।প্রেস সচিব বলেন, বর্ষা শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে। সম্ভাব্য প্রার্থীরা ভোটের জন্য দুয়ারে দুয়ারে যাবেন, পাড়ায় পাড়ায় ভোটের অফিস হবে। তখন কারো মনে যদি কোনো সন্দেহ থাকে, তা কেটে যাবে। ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই অনুষ্ঠিত হবে।জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হওয়ার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ যুবলীগের হাতে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও ঢাকায় ব্যবসা করা আল আমিনের কবর জিয়ারত করেছি। বাকিদের কবরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, ‘এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মদানের কারণেই আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারছি। সামনে সুন্দর একটি নির্বাচন হবে এটা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদণ্ড

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া Read more

জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড় বিএনপির
জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড় বিএনপির

নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আসনগুলো Read more

এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ Read more

ভূঞাপুরে কয়েক গ্রামের মানুষের গলার কাঁটা ১২০ মিটার সড়ক!
ভূঞাপুরে কয়েক গ্রামের মানুষের গলার কাঁটা ১২০ মিটার সড়ক!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাইজবাড়ী-মাদারিয়া সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরমভাবে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কের মাইজবাড়ী Read more

সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প
সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প

ইরান এই যুদ্ধে জিতছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের উচিত অনেক দেরি হওয়ার আগেই Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৩৬ কিশোর-কিশোরী
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৩৬ কিশোর-কিশোরী

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার দুই শিশুসহ ৩৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন