ফুটবল খেলা কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বীরাঙ্গনা কাঁকন বিবির মেয়ের জামাই আব্দুল মতিন ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর।শুক্রবার (১৫ আগস্ট) বিকালে লক্ষ্মীপুর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ২০ জন। নিহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় এলাকা বাসীর সাথে কথা বলে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সংঘর্ষে আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

রাজশাহী মহানগরে মো. শান্ত নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার Read more

খাগড়াছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া ২ পরিবারকে সেনাবহিনীর সহায়তা
খাগড়াছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া ২ পরিবারকে সেনাবহিনীর সহায়তা

'শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন' এই মূলমন্ত্রকে সামনে রেখে পাহাড়ের দুর্গম ও পিছিয়ে পড়া মানুষের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ Read more

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার Read more

১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক
১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক

পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তেরো বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাহাদুর হাওলাদার (২৯) নামে এক Read more

সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার
সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সব নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান Read more

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ১৮ মার্চ ( বুধবার) রাত পৌনে ১০টার দিকে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন