বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই কলেই তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। নরওয়ের একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ যখন অসলোর রাস্তায় হাঁটছিলেন, তখন হঠাৎ ট্রাম্প ফোন করেন। তিনি প্রথমেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তোলেন এবং পরে শুল্ক নিয়ে আলোচনা করেন।ট্রাম্প এর আগে একাধিকবার বলেন, ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। হোয়াইট হাউসের চারজন সাবেক প্রেসিডেন্টের মতো তিনিও এই স্বীকৃতি পেতে চান।রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ বলেন, ফোনালাপ মূলত শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে হলেও হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সেই আলোচনায় যুক্ত ছিলেন। তবে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।হোয়াইট হাউস ও নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নরওয়ের পত্রিকার তথ্যমতে, ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে আলোচনায় ট্রাম্প এর আগেও নোবেল প্রসঙ্গ তুলেছিলেন।উল্লেখ্য, নোবেল পুরস্কারের বিজয়ী নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি, যাদের ৫ সদস্যকে নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত Read more

মেরিন ড্রাইভে আবারও ভাঙন, ঝুঁকিতে দুই হাজার পরিবার
মেরিন ড্রাইভে আবারও ভাঙন, ঝুঁকিতে দুই হাজার পরিবার

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলজুড়ে উত্তাল সাগর আর অস্বাভাবিক জোয়ারে তীব্র ভাঙনের মুখে পড়েছে দেশের অন্যতম পর্যটন রুট- Read more

ভূমি অফিসে নান্দনিক লাইব্রেরী স্থাপন, অপেক্ষার সঙ্গী বই
ভূমি অফিসে নান্দনিক লাইব্রেরী স্থাপন, অপেক্ষার সঙ্গী বই

সেবাগ্রহীতারা সেবা নিতে এসে দাঁড়াতে হবেনা লাইনে, সময় কাটাতে পারবে বইয়ের সাথে, এমন চিন্তা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিস Read more

ইরান নিয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প
ইরান নিয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প

ইরান ও ইসরাইলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন