বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ মায়ের চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন। হামলার শিকার শিক্ষার্থী সাব্বির শিকদার বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মা-ছেলেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে, প্রক্টরিয়াল বডি তাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে।ভুক্তভোগী শিক্ষার্থী সাব্বির শিকদার বলেন, ‘জ্বরে আক্রান্ত মাকে ডাক্তার দেখাতে হাসপাতালে এনেছিলাম। সকাল থেকে দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ জানানো হয় মানববন্ধনের কারণে রোগী দেখা হবে না। আপত্তি তুলতেই স্টাফদের সঙ্গে তর্ক হয়। পরে ফেসবুকে লাইভে গেলে তারা আমার ফোন ছিনিয়ে এলোপাথাড়ি মারধর করে। মা আমাকে ছাড়াতে গেলে তাকেও মারধর করা হয়। চিকিৎসকের রুমে আশ্রয় নিলেও সেখানেও হামলা হয়।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে জানতে পারি আমাদের এক শিক্ষার্থীর সাথে শেবাচিমে সমস্যা হয়েছে, পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাদের কাছে রেখেছে। পরে প্রক্টরিয়াল টিম গিয়ে তাদের নিয়ে আসে। পরে জানতে পারি, চিকিৎসা নিতে গিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তার উপর হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শেবাচিম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমও শেবাচিম কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন।’এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি
বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি

বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ এপ্রিল) সকালে Read more

সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, চলাচলে চরম ভোগান্তি
সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, চলাচলে চরম ভোগান্তি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে শেরপুর সদরের হেরুয়া বাজার পর্যন্ত ৩ হাজার ৭৫০ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ ২৬ মাস Read more

রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ
রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতের এই অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠসহ একটি Read more

উখিয়ায় র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
উখিয়ায় র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১৫।র‍্যাব-১৫ Read more

জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র
জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানের সব ধরনের বাধার অবসান চায় যুক্তরাষ্ট্র। দেশটি চাইছে তেল, গ্যাস, বীমা ও টেলিযোগাযোগ খাতে বিদেশি Read more

নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন
নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন (ডিইআই) বিভাগের প্রধান নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে। ভারতীয় বংশোদ্ভূত এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন