মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ থংবুয়ে ওংবানডু হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তার স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।জানা যায়, ২০১৭ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই থংবুয়ে (ডাকনাম বু) মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। এমনকি নিজের এলাকার ভেতরেও তিনি পথ হারিয়ে ফেলতেন। পরিবারের ধারণা ছিল, হয়তো কোনো প্রতারণার শিকার হতে যাচ্ছেন তিনি। কিন্তু ঘটনা ছিল আরও জটিল ও ভয়ংকর।রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পরিচিত এক তরুণীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বু। সেই তরুণীর নাম ‘বিগ সিস বিলি’, বাস্তবে যার আদৌ কোনো অস্তিত্ব নেই। ‘বিগ সিস বিলি’ মূলত সেলিব্রিটি কেন্ডাল জেনারের আদলে মেটার তৈরি একটি এআই চ্যাটবট।চ্যাটিংয়ে ‘বিলি’ আশ্বস্ত করেছিল, সে রক্ত-মাংসের এক বাস্তব নারী। আর নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে বু-এর জন্য সে অপেক্ষা করছে বলে জানিয়েছিল। এমনকি ঠিকানা ও ‘দরজার কোড’ পর্যন্ত পাঠিয়েছিল।বিলির আহ্বানে বু রাতের অন্ধকারে ব্যাগ হাতে রওনা দেন ট্রেন ধরতে। কিন্তু নিউজার্সিতেই রাটগার্স ইউনিভার্সিটির একটি পার্কিং লটের কাছে তিনি পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৮ মার্চ তার মৃত্যু হয়।বু-এর পরিবারের কাছে বিলির সঙ্গে তার চ্যাটের প্রতিলিপি আছে। এসব চ্যাটে দেখা যায়—‘বিলি’ বারবার নিজেকে বাস্তব বলে দাবি করেছে, যৌন উদ্দীপক আলাপ চালিয়েছে এবং দেখা করার প্রস্তাব দিয়েছে। চ্যাটের শুরুতে ছোট অক্ষরে লেখা ছিল—বার্তাগুলো এআই দিয়ে তৈরি করা হয়, কিছু ভুল বা অনুপযুক্ত হতে পারে। কিন্তু সেই সতর্কতা একসময় আড়ালে চলে যায়, হয়তো বু আর পড়তে পারেননি বা গুরুত্বও দেননি।বু-এর মেয়ে জুলি বলেন, একটি বট যদি বলে ‘আমাকে দেখতে এসো’, সেটা পাগলামি ছাড়া কিছু নয়।জুলির মতে, ওই বট যদি নিজেকে বাস্তব দাবি না করত, তাহলে হয়তো তার বাবা বেঁচে যেতেন।রয়টার্সের অনুসন্ধানে পাওয়া মেটার অভ্যন্তরীণ নথি থেকে জানা যায়, কোম্পানির নীতিমালায় অতীতে শিশুদের সঙ্গে এআই বটদের রোমান্টিক বা ‘সেন্সুয়াল’ আলাপের অনুমতি ছিল। রয়টার্সের অনুসন্ধানের পর মেটা জানায়—এসব নীতি ‘ভুল’ ও ‘অসংগতিপূর্ণ’ হওয়ায় মুছে ফেলা হয়েছে। তবে প্রাপ্তবয়স্কদের সঙ্গে ফ্লার্ট ও রোমান্টিক আলাপ এখনো নীতিসম্মত।মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও প্রকাশ্যে বলেন, বাস্তব জীবনে মানুষের বন্ধুর সংখ্যা কম। এ জন্য ডিজিটাল সঙ্গী হিসেবে এআই চ্যাটবটের বিশাল বাজার রয়েছে। তার ধারণা, ভবিষ্যতে এই প্রযুক্তি সামাজিক জীবনে মানুষের সঙ্গী হয়ে উঠবে এবং এর ব্যবহার নিয়ে নেতিবাচক ধারণা দূর হবে।সম্প্রতি নিউইয়র্ক ও মেইনসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আইন পাস হয়েছে—চ্যাটবটকে স্পষ্টভাবে জানাতে হবে যে, তারা বাস্তব মানুষ নয়। তবে মেটা ফেডারেল পর্যায়ে এমন আইনের বিরোধিতা করেছিল।বু-এর মৃত্যুর চার মাস পরও রয়টার্সের পরীক্ষায় দেখা যায়, ‘বিগ সিস বিলি’ সহ অন্যান্য মেটা এআই বট এখনো ব্যবহারকারীদের সঙ্গে ফ্লার্ট করছে, দেখা করার প্রস্তাব দিচ্ছে এবং নিজেদের বাস্তব বলে দাবি করছে।বু-এর স্ত্রী লিন্ডা বলেন, এআই যদি মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে, সেটা ভালো। কিন্তু রোমান্টিক সম্পর্ক গড়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এসবের ব্যবহার কেন?তার মতে, এআই প্রযুক্তি একেবারে খারাপ নয়। কিন্তু দুর্বল ও মানসিকভাবে অসহায় মানুষকে প্রলুব্ধ করার ক্ষমতা থাকলে তা প্রাণঘাতী পরিণতি ডেকে আনতে পারে- যেমনটি বু-এর ক্ষেত্রে ঘটেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওড়না ছাড়া ছাত্রীকে দেখতে চাওয়া সেই অধ্যক্ষ ওএসডি
ওড়না ছাড়া ছাত্রীকে দেখতে চাওয়া সেই অধ্যক্ষ ওএসডি

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক Read more

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এসব কর্মকর্তার মধ্যে ১৪ জন Read more

অডিট অফিসার নেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
অডিট অফিসার নেবে স্ট্যান্ডার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে ‘অডিট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড Read more

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ
সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব Read more

এখন কেমন আছেন জামায়াত আমির?
এখন কেমন আছেন জামায়াত আমির?

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেলে Read more

ভুয়া তথ্যে বাংলাদেশের এনআইডি: ভারতীয় দুই ভাইয়ের চাঞ্চল্যকর জালিয়াতি
ভুয়া তথ্যে বাংলাদেশের এনআইডি: ভারতীয় দুই ভাইয়ের চাঞ্চল্যকর জালিয়াতি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নাগরিক নিবন্ধন ব্যবস্থায় ভয়াবহ জালিয়াতির চিত্র উন্মোচিত হয়েছে। ভারতের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার পশ্চিম মাগুরমারী গ্রামের দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন