গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর শরবত বিক্রেতা সাদ্দাম হোসেনকে (৩০) ছুরিকাঘাত করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা (মসজিদ মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটেছে। গত ৭ আগস্ট একই স্থানে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।স্থানীয়রা বলেন, মহানগরীর চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের এলাকায় দুই যুবক সাদ্দাম হোসেন ও দেলোয়ার শরবত বিক্রি করেন। দুপুরের দিকে তাদের মধ্যে পূর্ব বিরোধের জেরে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেলোয়ারের সঙ্গে থাকা ছুরি দিয়ে সাদ্দামের পিঠে ও হাতে আঘাত করলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। উপস্থিত লোকজন দেলোয়ারকে আটক করে পুলিশে দেয়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা ছুরিকাঘাতে জড়িত দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। আহত সাদ্দাম হোসেন চান্দনা চৌরাস্তা এলাকায় শরবত বিক্রি করে সংসার চালান। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।প্রসঙ্গত, গত ৭ আগস্ট একই স্থানে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত
বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনে সালিশ বৈঠকের পর প্রতিপক্ষের হামলায় আহত রাবেয়া বেগম নামে ৭০ বছরের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে Read more

শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ
শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৭ আগস্ট) কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট Read more

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু

অবশেষে  কথা রাখলেন ইরান, যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতারের রাজধানী Read more

কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার ৫’শ কেজি জাটকা জব্দ
কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার ৫’শ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের পৃথক দুইটি অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।শুক্রবার Read more

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মোড়কজাত পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অনিয়মের কারণে মুন্সীগঞ্জ শহরের তিনটি Read more

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন