ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।রাকিব বলেন, প্রশাসনের সঙ্গে হলসমূহে ছাত্র রাজনীতির ধরণ নিয়ে হওয়া বৈঠকের আপডেট জানতেই আজ (বৃহস্পতিবার) আমরা সাক্ষাৎ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ততদিন পর্যন্ত আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে।তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হলসমূহে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন। গুপ্ত ছাত্র রাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে আমাদের জানিয়েছে। একই সঙ্গে আমরা দাবি জানিয়েছি, চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন জানিয়েছে, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে তারা কাজ করছে।এ সময় তিনি গুপ্ত রাজনীতির সমালোচনা করে বলেন, ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল, ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো সেভাবে দখল করে নিচ্ছে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ ফেসবুক গ্রুপে ছাত্রদলের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি এবং অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে গ্রুপের অ্যাডমিন, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট মবের অন্যতম নেতৃত্ব দিয়েছে।কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে ফারহানা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম Read more

চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক
চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক। দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার যাতায়াত করে এই পথে। নিরাপত্তা Read more

আবারও রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা
আবারও রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি উত্থাপন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই Read more

নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা
নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে লক্ষ্মী রায় (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ‘ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক Read more

নেত্রকোনায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার পূর্বধলায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লিপি আক্তার নামে এক গৃহবধূর শ্বাসনালী কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ Read more

বায়ুদূষণে ৪র্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
বায়ুদূষণে ৪র্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন