শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার একটি ফাঁকা বাড়ি থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। পরিত্যক্ত ঘর ব্যবহার করে অপরাধীরা কিভাবে এমন কর্মকাণ্ড চালাতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওমানে বসবাসরত মিলন মাদবরের বসতবাড়িটি দীর্ঘ সময় ধরে ফাঁকা অবস্থায় ছিল। ওই বাড়িতে কেউ না থাকায় সেটি ব্যবহৃত হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে পাঁচটি প্লাস্টিকের বালতিতে রাখা অবস্থায় হাতে তৈরি বিপজ্জনক বোমাগুলো উদ্ধার করা হয়।পরবর্তীতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল উপস্থিত হয়ে প্রাথমিকভাবে হাতবোমাগুলো পরীক্ষা করে এবং নিরাপদে সরিয়ে নেয়।এ বিষয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন,‘আগামী ১৫ আগস্ট উপলক্ষে নাশকতার পরিকল্পনা থাকতে পারে—এমন আশঙ্কায় আমরা আগে থেকেই গোয়েন্দা নজরদারি জোরদার করেছি।’তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। কারা এই বিস্ফোরকদ্রব্য রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি
এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি

একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ Read more

গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা
গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুরে ব্যতিক্রমী আয়োজনে এবারও অনুষ্ঠিত হয় বর্ষসেরা চা’প্রেমী সম্মাননা। ‘মাদক ছেড়ে চা ধরুন, মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ুন’ স্লোগানকে Read more

জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল

জুলাই গণঅভ্যুত্থানের আটজন শহীদের গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন Read more

সৈকতে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরোর সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
সৈকতে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরোর সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বোন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরো আহমেদ আল-আহমেদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস।গত Read more

মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
মুজিবনগরে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় স্বাধীনতা সড়ক দিয়ে সীমান্ত পেরিয়ে আসা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের Read more

পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা
পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা

পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে মুফতী মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন