পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে মুফতী মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে চাটমোহর উপজেলার মাদ্রাসায়ে আবু হুরাইরা (রা.) ও মথুরাপুর মনজুর রহমান এতিমখানায় সাংগঠনিক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালী উল্লাহ, সেক্রেটারি মাওলানা বাহারুল ইসলাম, ফরিদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুন্নাফ, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, চাটমোহর উপজেলা শাখার সভাপতি এবং মাদ্রাসায়ে আবু হুরাইরা (রা.) ও মথুরাপুর মনজুর রহমান এতিমখানার মুহতামিম মুফতী মফিজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাটমোহর উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান প্রমুখ। বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালি উল্লাহ বলেন, ‘আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠকে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মুফতী মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করা হয়েছে। এই আসনের সকল সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন সৎ, যোগ্য, খোদা ভীরু ও একজন আলেমে দ্বীনকে নির্বাচিত করে দেশ ও জাতির কল্যাণে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি।’এক প্রতিক্রিয়ায় মুফতী মফিজ উদ্দিন বলেন, ‘আমাকে প্রার্থী হিসাবে বাছাই করায় আমি শুকরিয়া আদায় করছি বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা কমিটির নেতৃবৃন্দ ও এই আসনে সকল নেতাকর্মী ওলামায়ে একরামদের প্রতি। সবার কাছে দোয়া চাই আমি যেন কোরআন-সুন্নাহর আলোকে এই আসনকে সুন্দর করে সাজাতে পারি।যেভাবে সাহাবায়ে একরাম খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। যে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য মহানবী (সা.) এই পৃথিবীতে আগমন করেছিলেন। আমি যেন পাবনা-৩ আসনে চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর উপজেলায় প্রকৃত সেই খেলাফত প্রতিষ্ঠিত করতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে

আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ Read more

উত্তরায় বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানাল আইএসপিআর
উত্তরায় বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানাল আইএসপিআর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

কুয়াকাটা ফটোগ্রাফারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
কুয়াকাটা ফটোগ্রাফারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পেশাদার ফটোগ্রাফার সংগঠনের নেতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতে পর্যটকদের অটিজির Read more

রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের Read more

কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী
কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী

বাগেরহাটের চিতলমারীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে।সময়মতো Read more

গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও
গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও

বরিশালের গৌরনদীতে একের পর এক চুরির ঘটনা থামছেই না। দিন-রাত আতঙ্কে রয়েছেন টরকী বন্দরসহ গৌরনদীর ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা। গতকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন