বছরের পর বছর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরেও চলাচলের জন্য নদীর উপর সেতু নির্মাণ করাতে না পেরে গ্রামবাসী নিজেরাই ৮০ ফুট লম্বা সেতু নির্মাণ কাজ শুরু করেছে। গ্রামের সেতুটি নির্মাণে সবাই যার যা সাধ্য তা একত্রিত করে দিচ্ছে অর্থের যোগান। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের গাজীখালী নদীর ওপর গ্রামবাসীর উদ্যোগে সেতুটি নির্মাণ করা হচ্ছে। ৮০ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রস্থের সেতুটির নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা গ্রামবাসীদের।ধানকোড়ার কান্দাপাড়া গাজীখালী নদীর ওপর সেতু না থাকায় এতোদিন কয়েকটি গ্রামের মানুষ ভোগান্তিতে ছিলেন। সরকারি কোনো সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের অর্থায়নেই গ্রামবাসী সেতু তৈরি শুরু করেছে। জানা গেছে, এই রাস্তা দিয়ে স্থানীয় ১০টি গ্রামের মানুষ নিয়মিত বারোবাড়িয়া, নয়া ডিঙ্গি বাজারসহ কয়েকটি হাট বাজারে যাতায়াত করে। সেতু না থাকায় স্কুল কলেজের শিক্ষার্থী ও গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সেতুর অভাবে কমপক্ষে ৩ থেকে ৪ কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। সেতুটি নির্মাণ হলে প্রায় ১৫ হাজার মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ দূর হবে।ধামরাইয়ের ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সুমন জানায়, ‘আমার বিদ্যালয়টি নদীর ওপারে আর বাড়ি নদীর অপর পাশে। প্রতিদিন নদী পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এখনো ছোট ডিঙি নৌকায় পারাপার হতে হচ্ছে সেতু না থাকায়। সেতুটি নির্মাণ হলে সকলেই নির্বিঘ্নে পারাপার হতে পারবে।’কান্দাপাড়া গ্রামের নুরুল ইসলাম (৪৫) বলেন, ‘মেম্বার-চেয়ারম্যানসহ সরকারের নানা জায়গায় আমরা ঘুরাঘুরি করেও সেতু নির্মাণের কোনো কাজ হয়নি। আমরা গ্রামবাসী সকলে মিলে নিজেদের টাকা দিয়ে সেতু নির্মাণের কাজটা শুরু করছি। গ্রামের ধনী-গরীব সকলে সেতুটি নির্মাণের জন্য টাকা দিয়েছে।’সেতু বাস্তবায়ন কমিটির সদস্য মো: শরিফুল ইসলাম বলেন, ‘বছরের পর বছর নানা দপ্তরে সরকারি ভাবে সেতু নির্মাণ হবে সে আশায় ঘুরেও কোনো কাজ হয়নি। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মোট ৫৬ কোটি ৬১ লাখ টাকার Read more

সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মানুষজন এক লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশগুলোতে আসন্ন ঈদুল আজহা আগামী ৬ Read more

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে করা হয়েছে।রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার Read more

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার Read more

গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের
গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের

অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার এবং নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন