মাইলস্টোন ট্রাজেডি: মৃত্যুর সঙ্গে লড়াই করে মানলেন আরও এক শিক্ষিকাঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা (৪৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৯ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে আজ শিক্ষিকা মাহফুজার মৃত্যু দিয়ে এ ঘটনায় ৩৫ জনের মৃত্যু হলো; যাদের বেশিরভাগই শিশু। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলের হামলার জবাব কঠোর হবে, জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি
ইসরাইলের হামলার জবাব কঠোর হবে, জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি

জাতিসংঘে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় দেশটি ‘যেকোনো পরিস্থিতিতেই’ প্রতিহত করবে। তিনি আরও বলেন, দোহা কোনো আগ্রাসনের Read more

রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে শতাধিক ইস্পাতের ব্যালট বাক্স
রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে শতাধিক ইস্পাতের ব্যালট বাক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ করতে তৈরি করা হচ্ছে ১০২টি ইস্পাতের ব্যালট বাক্স। Read more

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত
বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত

দুইদিনের সফরে গতকাল বাংলাদেশে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কয়েকটি চুক্তি হয়েছে।ইসহাক দারের Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে।রোববার (১১ Read more

সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ
সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার ঢালু থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে মঙ্গলবার (১৭ জুন) Read more

স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন