রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ করতে তৈরি করা হচ্ছে ১০২টি ইস্পাতের ব্যালট বাক্স। এক সপ্তাহের মধ্যেই এগুলো প্রস্তুত হবে বলে জানা গেছে। এছাড়া ভোট গণনা করা হবে ইলেকট্রনিকস মেশিনের মধ্যে।শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে রাকসুর প্রধান নির্বাচন কশিনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, “রাকসু নির্বাচনে ইস্পাতের ব্যালট বাক্স ব্যবহার করা হবে অনেকগুলো প্রতিষ্ঠানকে ডেকেছিলাম। কিন্তু স্বল্প সময়ে একটি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারবে না বিধায় কয়েকটি প্রতিষ্ঠানকে কাজ ভাগ করে দিয়েছি। মোট ১০২টি ব্যালট বাক্স করা হবে। প্রতিটি বাক্স করতে আমাদের খরচ হবে তিন হাজার চারশ টাকা করে।”“আমাদের ব্যালট পেপার যেহেতু ভাজ করা যাবে না, তাই বাক্স যদি স্বচ্ছ হয় তাহলে ভোটাররা কাকে কাকে ভোট দিচ্ছে সেটা বাহির থেকে দেখা যাবে। তাই ইস্পাতের বাক্স করতেছি। আমরা এমন একটি কাজ করে দিয়ে গেলাম, যা বছরের পর বছর কাজে লাগবে বিভিন্ন নির্বাচনে।”মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, “যদি আর কেউ মনোনয়ন প্রত্যাহার না করে, তাহলে রাকসু ও হল সংসদে মোট ৩২০ জন প্রার্থী থাকবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবে।”ভোট গণনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “ভোট গণনা অবশ্যই ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে হবে। অ্যাকাডেমিক ভবনগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। অল্প কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে, কোন হলের ভোট কোন অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে সবগুলো বাক্স একসাথে করে, সবাই মিলে এক জায়গায় গণনা করা হবে। এ জন্য আলাদা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।”অন্যদিকে আজ সকাল থেকেই শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহর। এখন পর্যন্ত একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সুমাইয়া মুস্তারিন মুন মনোনয়ন প্রত্যাহার করেছেন।এদিকে আগামীকাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে। সেই দিন থেকেই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাতে পারবেন। এদিকে গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্রসংগঠন বা স্বতন্ত্র প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর; ওই দিনই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার
ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ৫টি দুর্ঘটনায় চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রতিটি লাশ বিনা ময়নাতদন্তে Read more

হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে
হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এ ম্যাচে থাকবেন না বাংলাদেশের বেশ Read more

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক Read more

হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন
হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আবেদনে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান Read more

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর

মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এক বিডিআর সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ Read more

৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা
৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা

আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন