ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো- দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের এবং শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিল।স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পথে শিহাব ও ঢাকায় নেওয়ার পথে আরাফাত মারা যান।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

বান্দরবানে বিভিন্ন ঘটনায় বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খানকে চাকরি থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জানা যায়, বছরের পর বছর Read more

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এমন আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, Read more

চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় একটি আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামুনের Read more

সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন
সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন

শব্দ দূষণ রোধে সরকার কঠোর অবস্থান নিলেও চট্টগ্রামের সাতকানিয়ায় এখনও অবাধে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হর্ন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত Read more

১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

দেশে চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন