এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও এক মাস সময় বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে সেপ্টেম্বরে দেশব্যাপী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।তিনি বলেন, ‘এক মাসের মধ্যে দাবি না মানা হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।’সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাড়িভাড়া ভাতা শতকরা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার সুপারিশসহ একটি ‘ডিউ লেটার’ ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা মূলত বাড়িভাড়া ভাতার বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। মন্ত্রণালয় আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছে, তবে জানিয়েছে—সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। এখন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাজেট সংশ্লিষ্ট আলোচনা চলছে।’সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, দাবি না মানলে আগামী মাস থেকে দেশজুড়ে এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে Read more

মালয়েশিয়া ফেরত ৩ ব্যক্তির জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়া ফেরত ৩ ব্যক্তির জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়া থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি নয়। Read more

কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা
কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া Read more

মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে
মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ও’ পজিটিভ এর বদলে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করায় রোগী মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ও Read more

শীতে গোসল না করার উপকারিতা
শীতে গোসল না করার উপকারিতা

শীতে রোজ গোসল করাটা কি ভীষণ জরুরি? জেনে অবাক হবেন যে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতে রোজ গোসল করাটা মোটেও স্বাস্থ্যের Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির ফাতেমা আক্তার কলি (৭) ও জুবাইদা আক্তার ধলি (৪) নামের দুই শিশুর মর্মান্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন