হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে মোট ২১৮টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার ৭৯৫টি আসনের মধ্যে দুই ধাপে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭৭ জন শিক্ষার্থী। ভর্তিপরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি জানা যায়।সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির পর এ১-১২টি, এ২-১৩টি, এ৩-১১টি, বি১-৩৩টি, বি২-৩৫টি, বি৩-৪১টি, সি (বিজনেস স্টাডিজ) ১১টি, সি (সায়েন্স অ্যান্ড হিউম্যানেটিস) ১৩টি, ডি১-২৬টি, ডি২ (মানবিক) ৫টি, ডি২ (সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ) ১০টি ও ব্যাচেলর অফ আর্কিটেকচারে ৮টি সিট ফাঁকা রয়েছে।ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী ভর্তি কার্যক্রম গ্রহণ করবে কী না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে জানানো হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক পরিপত্র Read more

২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে তারেক রহমান
নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে তারেক রহমান

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি আমজনতার দল। এর প্রতিবাদে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন দলটির Read more

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে চা দোকানীর মৃত্যু
বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে চা দোকানীর মৃত্যু

যশোরের বেনাপোল চেকপোস্টে বাজারে রাজা বাদশা মানি চেঞ্জারের সামনে একটি চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা Read more

“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”
“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”

দীর্ঘ ২৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামের গৃহবধূ মোছাঃ শিরিনা খাতুনের গর্ভে সন্তান আসে। এই সুখবর ছড়িয়ে পড়লে Read more

পুঠিয়ায় ১৩ স্কুলে ওয়াসরুম নির্মাণ অচল, শিক্ষার্থীদের চরম ভোগান্তি
পুঠিয়ায় ১৩ স্কুলে ওয়াসরুম নির্মাণ অচল, শিক্ষার্থীদের চরম ভোগান্তি

রাজশাহীর পুঠিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ওয়াসব্লক (বাথরুম) নির্মাণ কাজ গত ৬ মাস ধরে স্থবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন