ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।পুলিশ জানায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ওই বাংলাদেশিকে মারধর ও লাঞ্ছিত করে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসীরা। নিহত আকরাম বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কৈথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলেন এবং উপর্যুপরি মারধর করতে থাকেন।মেঘালয়ের খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া জানান, গ্রামবাসীরা আহত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়, পরে তাকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আকরামের।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ

গত শতাব্দীর সত্তর দশকে বাংলা সাহিত্যে যে ক'জন কবি সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছিলেন, তাদের একজন নাজমুল হক নজীর। আজ তাঁর ৭১তম Read more

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ
উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও Read more

দুধ বানাতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল ৪ মাসের শিশুর, মা-বাবা আশঙ্কাজনক
দুধ বানাতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল ৪ মাসের শিশুর, মা-বাবা আশঙ্কাজনক

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির Read more

মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠাল ইসরায়েল
মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১৫৪ জন মুক্ত ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠিয়েছে ইসরায়েল। এমনটি জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। এই বন্দিরা Read more

স্টারলিংকের আধিপত্য রোধে ১৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল রাশিয়া
স্টারলিংকের আধিপত্য রোধে ১৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল রাশিয়া

মহাকাশে ১৬টি ‘রাশসভেত’ নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।মঙ্গলবার (২৪ মার্চ) রাশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন