বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট দিলে মিলে-মিশে দেশ গড়া হবে বলে জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব নারী-পুরুষ, ছাত্র-তরুণ-যুব সমাজসহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। দেশের সব মানুষের কাছে এটুকু বলতে চাই- ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলে-মিশে।’জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়নের সব পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন।’তারেক রহমান বলেন, ‘দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।’তিনি বলেন, ‘বিএনপির আগামী দিনের রাজনীতি—জনগণের জীবনযাত্রা, জীবনমান উন্নয়নের রাজনীতি। দেশে-বিদেশে ব্যাপক হারে দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। প্রযুক্তি এবং কারিগরি শিক্ষাব্যবস্থা প্রণয়ন এবং তরুণ যুবশক্তিকে প্রযুক্তিনির্ভর করে দক্ষ জনশক্তিতে কীভাবে রূপান্তর করা যায়— তা হবে আমাদের রাজনীতির অন্যতম আরেকটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রচলিত স্লোগাননির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গেছে। জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়; বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন।’‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ
সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

গাজীপুর সাফারি পার্কে মধ্যরাতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।শনিবার (২৭ Read more

কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় Read more

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা হাটের বাশপট্টি এলাকায় ৫ বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম হাসান (৫)। সে Read more

লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের
লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের

নাটোরের লালপুরে গোখরার কামড়ে মিঠন চন্দ্র প্রামানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার আড়বাব ইউনিয়নের Read more

‌‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন’
‌‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন’

জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন