রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছিয়েছে। নির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে এখন নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।নির্বাচন কমিশন জানান, ভোটার তালিকায় ছবি সংযোজন, ভোটকেন্দ্র স্থানান্তর এবং কারিগরি প্রস্তুতির কারণে পূর্ব নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না।নতুন সময়সূচি অনুযায়ী: আচরণবিধি প্রকাশ ৩১ আগস্ট, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ সেপ্টেম্বর, ভোটার তালিকার আপত্তি ও নিষ্পত্তি ১৭ সেপ্টেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বিতরণ ২৪-২৮ আগস্ট ও ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১-৪ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং একাডেমিক ভবনে ভোটগ্রহণ ও ফলাফল হবে ২৮ নভেম্বর।রাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির বিষয়। সর্বশেষ ১৯৮৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে নানা সময়ে আন্দোলন ও দাবির পরও তা বাস্তবায়িত হয়নি।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাইম বলেন, ‘বারবার নির্বাচনের তারিখ পেছানোতে আমরা সংশয় প্রকাশ করছি—নির্বাচন আদৌ হবে কি না।’কেন্দ্রীয় সংসদের জিএস প্রার্থী ইমরান হোসেন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি রাকসু নিয়ে নতুন বাহানা তৈরি করা হচ্ছে। একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হচ্ছে। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছি।’নির্বাচন কমিশন জানায়, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই তারা বদ্ধপরিকর। নতুন তারিখে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন
আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন

জুলাই আন্দোলন চলাকালে সেতু ভবনে অগ্নিসংযোগ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই Read more

আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী
আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী

ফিলিস্তিনের আবরুদ্ধ গাজার ওমর হালাওয়া প্রায়ই ভুল করে বসে। ও ভুলে যায় যে ওর একটা পা নেই। আনমনে দৌড়াতে গিয়ে Read more

কালিয়াকৈরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- কালিয়াকৈর পৌরসভার ৩ Read more

ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে?
ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে?

পারমাণবিক কর্মসূচির বিষয়ে তথ্য প্রকাশিত হলেও ইসরায়েলের নেতারা নিজ মুখে কখনও সেটি স্বীকার করেননি, আবার অস্বীকারও করতে দেখা যায়নি। এক্ষেত্রে Read more

সিরাজগঞ্জে অবৈধভাবে ৩ বালুমহল সৃষ্টি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জে অবৈধভাবে ৩ বালুমহল সৃষ্টি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অবৈধভাবে তিনটি স্থানে বালুমহল সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।শনিবার দুপুরের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন