বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জলিল মীর। জলিল উপজেলার ছোটবগী ইউনিয়নের ছোটবগী গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোট ৩৩ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ বিক্রি করার পর অবশিষ্ট ২৫ শতাংশের জন্য ভূমি উন্নয়ন কর জমা দিতে যান পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে। প্রথমেই সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা দাবি করেন ৩৩ শতাংশের কর বাবদ ১৬ হাজার টাকা। পরে ২৫ শতাংশের জন্য ডেকে নেন আলাদা কক্ষে, সেখানেই চূড়ান্ত প্রস্তাব- ১০ হাজার টাকা। এরপর তাঁকে টাকা পরিশোধ করে দেন। ভুক্তভোগী জলিল মীর বলেন, ‘আমি তহসিলদারকে বললাম, স্যার এত টাকা একসঙ্গে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তিনি তখন বলেন, আজই না দিলে হবে না।’ শেষমেশ মেয়ের বন্ধক রাখা সোনার গয়না বিক্রি করে নগদ টাকা জোগাড় করেন। সেই টাকা দিয়ে গত ১১ মার্চ জমির দাখিলা নেন। সম্প্রতি সেই জমি বিক্রি করতে গিয়ে জলিল মীর জানতে পারেন ১০ হাজার টাকার বিনিময়ে তাকে ৯৯৫ টাকার দাখিলার রশিদ দিয়েছেন। তাই বাকি টাকা ফেরত পাওয়ার জন্য সহকারী কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পচাকোড়ালিয়া ইউনিয়নের ভূমি উন্নয়ন কর্মকর্তা মহাসিন খান বলেন, ‘জলিল মীরের কাগজে অনেক ত্রুটি ছিল। সেগুলো ঠিক করার পাশাপাশি অনলাইন খরচ, করের বকেয়া মিলিয়ে ১৭ হাজার টাকা ধরা হয়েছিল। কিন্তু তার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়া হয়েছে। ভুক্তভোগী এলেই অতিরিক্ত টাকা তাকে দিয়ে দেয়া হবে।’ সরকারি কমিশনার (ভূমি) দায়িত্বে থাকা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এছাড়াও আরেকটি মৌখিক অভিযোগও থাকায় কর্তৃপক্ষ তদন্ত করছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তিনি যথাযথ আইনের আওতায় আসবেন। এছাড়াও তাকে মৌখিকভাবে কঠোর সতর্ক করা হয়েছে যেহেতু তদন্ত চলমান।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা
“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা

মে দিবস উপলক্ষে ময়মনসিংহে সংহতি সমাবেশ করেছে "সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই Read more

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) ঘাঁটি থেকে আজ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি বি-৫২ (B-52) স্ট্র্যাটেজিক বোমারু বিমান উড্ডয়ন করেছে। Read more

লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন
লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন

যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও ২ হাজার ন্যাশনাল কার্ড এবং ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ Read more

যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা
যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা

যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় জিহাদী হোসেন (২৫) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি শার্শা উপজেলার নারায়নপুরের Read more

তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে
তিন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হলো গোয়াল ঘরে

ভোলার চরফ্যাশনে তিন সন্তান ও দুই মেয়ে থাকার পরও ৯০ উর্ধ্ব বৃদ্ধা মায়ের ঠাঁই মেললো ছেলের গোয়াল ঘরে। সন্তানরা ঘরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন