এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব (৪২)। গত বুধবার হাবিবুর রহমানের স্ত্রী মাহফুজা বেগম স্বামীর সন্ধান চেয়ে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।গত শনিবার তিনি নিজ বাড়ি থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আর ফেরেনি। পরিবারে তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে তার তথ্য পাঠিয়েছে বলেও জানান।নিখোঁজ হাবিবুর রহমানের ভাই মো. কাইসার বলেন, ‘গত ২ আগস্ট শনিবার ভোরে নামাজ পড়ে শহরে যাবেন বলে ঘর থেকে বের হয় হাবিবুর রহমান। নিজের মোবাইল নষ্ট হওয়ায় যাওয়ার সময় তিনি মোবাইলটি ঘরেই রেখে যান। আমরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘নিখোঁজ ব্যক্তির স্ত্রী থানায় একটি জিডি করেছে, পুলিশ তার সন্ধানে চেষ্টা করে যাচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!
খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!

দিনাজপুরের খানসামা উপজেলায় যেন প্রকাশ্যেই চলছে জ্বালানি প্রতারণার এক নীরব মহোৎসব। উপজেলার হলদিপাড়ায় অবস্থিত খানসামা ফিলিং স্টেশনকে ঘিরে উঠেছে ভয়াবহ Read more

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ Read more

‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’
‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’

জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা Read more

গণমিছিল ও সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির
গণমিছিল ও সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির

চট্টগ্রামের সীতাকুণ্ডে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির মো: রাশেদুজ্জামান মজুমদার। উপজেলা জামায়াতের উদ্যোগে গণ অভ্যুত্থান-২০২৪ Read more

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা সাকিব গ্রেপ্তার
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা সাকিব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৫) কে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।রবিবার (০৬ জুলাই) রাত Read more

সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটে ফিরলেন বিএনপি প্রার্থী
সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটে ফিরলেন বিএনপি প্রার্থী

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে তিন দিনের নানা নাটকীয়তা ও উত্তেজনার পর অবশেষে নির্বাচনে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন