অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমাকে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা যখন পথ খুঁজছিলাম, তখন আমার বন্ধু আনোয়ার ইব্রাহিম আমাদের সমর্থন দিতে এগিয়ে আসেন। প্রয়োজনের মুহূর্তে বন্ধুর এই সমর্থন আমাদের জন্য ছিল এক অসাধারণ অনুভূতি।’ দেশের পরিস্থিতি নিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সচল করেছি। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারিতে নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে দেশ স্বাভাবিকভাবে চলতে পারে।’ রোহিঙ্গা সংকটকে একটি ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা মালয়েশিয়ার কাছে সাহায্য চাই, বিশেষ করে আসিয়ান-এর সভাপতি হিসেবে তাদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আমরা ব্যবসার জন্য প্রস্তুত এবং এখানে অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে দক্ষ জনশক্তি ও প্রযুক্তি রয়েছে, যা কাজে লাগিয়ে মালয়েশিয়ার বিনিয়োগকারীরা তাদের পণ্য উৎপাদন করে সারা বিশ্বে বিক্রি করতে পারে। আমরা একটি করভিত্তিক ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি গড়ে তুলতে চাই।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ
পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ

পবিত্র ঈদুল ফিতর মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওরে বোরো আবাদে Read more

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট)

কর্মব্যস্ত জীবনে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার জন্য আগে থেকে খেলার Read more

‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’
‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’

গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।বুধবার (১৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক Read more

ফিলিপাইনে ৪.৮ মাত্রার ভূমিকম্প
ফিলিপাইনে ৪.৮ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা Read more

কাল থেকে ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে
কাল থেকে ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে

আরিফ জাওয়াদ, ঢাবিআগামীকাল সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফের যানচলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। এলাকার সাতটি প্রবেশপথে আবারও যান চলাচল নিয়ন্ত্রণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন