প্রথমবারের এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে বাংলাদেশ। লাওসে  এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে মূল পর্ব নিশ্চিতের পর সোমবার দিবাগত রাত দেড়টায় ঢাকায় পৌঁছান আফঈদা খন্দকার, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রাণী, উমেহলা মারমা ও স্বপ্না রানীরা। মেয়েদের বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তার সঙ্গে আরও ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ৪ সদস্য- আমিরুল ইসলাম বাবু, টিপু সুলতান, মোহাম্মদ মঞ্জুরুল করীম ও শাখাওয়াত হোসেন ভূইয়া শাহীন। বাফুফের পক্ষ থেকে বিমানবন্দরে মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তবে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়নি। সেটি দেয়া হবে না কি না, তা এখনও নিশ্চিত নয়। প্রসঙ্গত, আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অ-২০ নারী এশিয়ান কাপ। ১২ দলের এই আসরে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। লাওসে ‘এইচ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে লাল সবুজের দল নিশ্চিত করে মূল পর্বে খেলার টিকিট। যেখানে ৬ আগস্ট প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। পরের ম্যাচে তিমুর লেস্কের বিপক্ষে জয় ৮-০ ব্যবধানে। তবে শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশকে হারতে হয় ৬-১ ব্যবধানে। তা সত্ত্বেও গ্রুপ থেকে ৬ পয়েন্ট এবং গোলগড়ে (+৬) এগিয়ে থাকায় সেরা তিন রানার্সআপের কোটায় এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পায় বাটলারের দল। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ ছাড়াও খেলবে থাইল্যান্ড (স্বাগতিক), ভারত, দক্ষিণ কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪
বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার Read more

মেঘনায় ট্রলার ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ-২
মেঘনায় ট্রলার ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ-২

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া একটি ট্রলারে এখন পর্যন্ত Read more

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই: নাহিদ
জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই: নাহিদ

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিম্বকক্ষে Read more

গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি
গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন গামিনী ডি সিলভা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের Read more

জেলেদের হক মারলে হাশরের ময়দানে দায়ী হবেন: নুরুল ইসলাম নয়ন
জেলেদের হক মারলে হাশরের ময়দানে দায়ী হবেন: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'আমাদের জেলে ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ Read more

‘বাংলাদেশি’ সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের
‘বাংলাদেশি’ সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের

গত দিন দশেক ধরে দিল্লি লাগোয়া গুরুগ্রামে অবৈধ বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আছেন অনেক ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন