হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ করোনারি স্টেন্টের দাম কমানো হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেন।আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।ড. মো. আকতার হোসেন বলেন, চলতি আগস্ট মাস অথবা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ৩৩টি কোম্পানির জীবনদায়ী চিকিৎসার সামগ্রীর দাম কমানো হবে।এর আগে গত রবিবার (৩ আগস্ট) স্টেন্টের দাম কমিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, তিন কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়। তবে একটি স্টেন্টের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠানভেদে খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে স্টেন্টভেদে দাম কমানো হয়েছে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা।প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্টেন্টের দাম সর্বোচ্চ ৩৬ শতাংশ কমেছে।ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, তিন কোম্পানির ১০ ধরনের হার্টের রিংয়ের দাম কমানো হয়েছে। এসব রিংয়ের মূল্যে অনেক বেশি ছিল। পর্যায়ক্রমে বাকি কোম্পানিগুলোর রিংয়ের দাম কমাবে মূল্য নির্ধারণ কমিটি। নতুন মূল্য কার্যকর আগামী সপ্তাহে।মেডট্রনিক, অ্যাবোট ভাসকুলার ও বস্টন সায়েন্টিফিকের হার্টের রিংয়ের আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, জীবনদায়ী চিকিৎসার সামগ্রীর দাম নির্ধারণে একটি মূল্যনীতি থাকা উচিত। তাহলে কেউ চাইলেই মূল্য বাড়ানো বা কমানো সম্ভব হবে না। তবে সরকারি নির্দেশনা মেনে রিং বিক্রি করবে তারা।স্টেন্ট বা রিং পরানো বাংলাদেশে হার্টের চিকিৎসায় বহুল ব্যবহৃত পদ্ধতি। কারো হৃদপিন্ডে রক্ত সঞ্চালনে ব্লক বা বাধার সৃষ্টি হলে ডাক্তার তাকে এক বা একাধিক রিং পরানোর পরামর্শ দিয়ে থাকেন।হার্টে রিং পরানোর পদ্ধতিকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। এই পদ্ধতিতে, একটি সরু ক্যাথেটার ব্যবহার করে ধমনীতে একটি ছোট, জাল আকৃতির নল (স্টেন্ট) স্থাপন করা হয়। এটি রক্তনালীকে খোলা রাখতে সাহায্য করে এবং হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে।আর রিং বাংলাদেশে আসে দেশের বাইরে থেকে। সাধারণত ইউরোপ-আমেরিকা থেকে এগুলো আমদানি করেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড থেকে রিং আসে বাংলাদেশে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকেও রিং আমদানি করা হয়।আমদানি করা এসব রিংয়ের মূল্য তালিকা বিভিন্ন হাসপাতালে টানানো থাকে। রোগীর সিদ্ধান্ত অনুযায়ী এ তালিকা থেকে বেছে নেওয়া রিং রোগীর হার্টে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে Read more

ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিলো উত্তর কোরিয়া
ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিলো উত্তর কোরিয়া

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে Read more

ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি
ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি

এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে মিরপুরের হোম Read more

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা Read more

স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনের ঘোষণা দুই প্রার্থীর
স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনের ঘোষণা দুই প্রার্থীর

বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতা কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিনের বিভেদ ভুলে এক মঞ্চে এসে পাবনা-৩ Read more

বরগুনায় মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা
বরগুনায় মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন