মাদারীপুরের শিবচরে নিখোঁজ হওয়া মিজান শেখ (৪৫) এর মাটিচাপা লাশ প্রায় ১২ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) নুরুল আমিন ওরফে শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) ভোর ৬টায় মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম বালা কান্দি গ্রামের মৃত আজিজ শেখের ছেলে মিজান শেখ গত ৩১ জুলাই নিখোঁজ হন। তার স্ত্রী রহিমা বেগম ১ আগস্ট শিবচর থানায় সাধারণ ডায়েরি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ১১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়ার কুমারখালী থেকে আসামি নুরুল আমিন শামীমকে গ্রেফতার করে। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার গোমাস্তাকান্দি নাওডোবা এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর আসামির স্বীকারোক্তি এবং ভিকটিমের ভাগিনা সুজাত বেপারীর সনাক্তের মাধ্যমে শিবচরের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টুর বাড়ির ভেতর থেকে মাটি চাপা অবস্থায় মিজান শেখের লাশ উদ্ধার করা হয়। শিবচর সার্কেল (মাদারীপুর), সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদের সময়ের কন্ঠস্বরকে জানান, উদ্ধারকৃত লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার ঘটনায় জুবায়ের গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার ঘটনায় জুবায়ের গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল (৩০) নামের ১ যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি জুবায়ের আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।শুক্রবার (১৮ এপ্রিল) Read more

পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

যেসব অভ্যাস ক্ষতি করছে শরীরের
যেসব অভ্যাস ক্ষতি করছে শরীরের

প্রতিদিন আমরা এমন কিছু কাজ করি যা আমরা স্বাভাবিক মনে করি। তবে কিছু ছোট্ট অভ্যাস যে শরীরের ক্ষতি করতে পারে, Read more

বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুর-৬ বিলুপ্তির পর গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় Read more

‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’
‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত রাজি না হলে বাংলাদেশের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র Read more

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে

গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। তবে নিহত ওই ব্যক্তির মাথা এখনও পাওয়া যায়নি।শুক্রবার (৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন