ইসরায়েলি ১১টি কোম্পানিতে করা বিনিয়োগ বিক্রির ঘোষণা দিয়েছে নরওয়ের বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। সোমবার বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ তহবিল পরিচালনাকারী দেশটির নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (এনবিআইএম) নামের একটি সংস্থা ইসরায়েলি কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রির এই ঘোষণা দিয়েছে।এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন তহবিলটি ইসরায়েলি বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক এক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়।নরওয়ের ওই তহবিল পরিচালনাকারী সংস্থা নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের (এনবিআইএম) প্রধান নিকোলাই ট্যানজেন বলেছেন, অস্বাভাবিক পরিস্থিতির কারণে ইসরায়েলি কোম্পানিতে বিনিয়োগ বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এক বিবৃতিতে তিনি বলেছেন, ‌‌‘‘গাজার পরিস্থিতি অত্যন্ত গুরুতর মানবিক সংকট। আমরা এমন একটি দেশে সচল থাকা কোম্পানিতে বিনিয়োগ করেছি, যা যুদ্ধে লিপ্ত এবং সাম্প্রতিক সময়ে পশ্চিম তীর ও গাজার পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।’’নরওয়ের জ্বালানি রপ্তানির আয়ের অর্থে গঠিত প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের বৃহত্তম বড় এই তহবিল। নরওয়ের সার্বভৌম এই তহবিল থেকে সারা বিশ্বে বিনিয়োগ করা হয়।গত সপ্তাহে নরওয়ের দৈনিক আফতেনপোস্টেনের প্রতিবেদনে বলা হয়, তহবিলটি ইসরায়েলি বেট শেমেশ ইঞ্জিনস হোল্ডিংসে বিনিয়োগ করেছে। এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি যুদ্ধবিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করে। পরবর্তীতে এই তথ্য নিশ্চিত করে ট্যানজেন বলেন, গাজায় ইসরায়েলি হামলা শুরুর পরও তহবিলটি ওই কোম্পানিতে শেয়ারের অংশীদারিত্ব বাড়িয়েছে।এই ঘটনা প্রকাশ পাওয়ার পর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর দেশটির অর্থমন্ত্রী ও ন্যাটোর সাবেক মহাসচিব জেন্স স্টোলটেনবার্গকে ইসরায়েলি কোম্পানিতে করা বিনিয়োগের বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দেন।এনবিআইএম বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাস পর্যন্ত ইসরায়েলের ৬১টি কোম্পানিতে তাদের বিনিয়োগ ছিল। এর মধ্যে ১১টি তাদের ‌‌‘‘ইকুইটি বেঞ্চমার্ক ইনডেক্সে’’ ছিল না। দেশটির অর্থ মন্ত্রণালয় এই সূচক নির্ধারণ ও তহবিলের কার্যকারিতা মূল্যায়ন করে।বিবৃতিতে সংস্থাটি বলেছে, যেসব ইসরায়েলি কোম্পানি ইকুইটি বেঞ্চমার্ক ইনডেক্সে নেই, তাদের সব বিনিয়োগ যত দ্রুত সম্ভব বিক্রি করা হবে বলে গত সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা যুদ্ধ ও সংঘাতের সঙ্গে জড়িত কোম্পানিগুলোতে বিনিয়োগের বিষয়ে দীর্ঘদিন ধরে বিশেষ মনোযোগ দিয়ে আসছে।এনবিআইএম  বলেছে, ‘‘২০২০ সাল থেকে তারা এ বিষয়টি নিয়ে ৬০টিরও বেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে ৩৯টি আলোচনার বিষয় ছিল পশ্চিম তীর ও গাজা। ২০২৪ সালের শরতে ইসরায়েলি কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছিল এবং এর ফলে আমরা বেশ কিছু ইসরায়েলি কোম্পানিতে বিনিয়োগ বিক্রি করেছি।’’ সূত্র: এএফপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর রহমান
খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর রহমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানবুধবার Read more

কাশিমপুরে বসতবাড়ির দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু
কাশিমপুরে বসতবাড়ির দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে বসতবাড়ির দেয়াল ধসে পড়ে তমিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে Read more

টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট)

আজ উয়েফা সুপার কাপে টটেনহামের মুখোমুখি পিএসজি। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার সময়সূচি:উয়েফা সুপার কাপপিএসজি–টটেনহামরাত ১টা, সনি স্পোর্টস ২টেনিসসিনসিনাটি Read more

দাউদকান্দিতে যৌথ অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার
দাউদকান্দিতে যৌথ অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ অপু সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। Read more

‘আমার অজান্তেই এলাকাবাসী মনোনয়নপত্র সংগ্রহ করেছে’
‘আমার অজান্তেই এলাকাবাসী মনোনয়নপত্র সংগ্রহ করেছে’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য জাতীয় সংসদের কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ Read more

মাদারীপুরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
মাদারীপুরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে তোতা শেখ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন