সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, রোববার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১০২ জন মারা গেলেন।হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৩ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন ও সিলেট বিভাগে ২ জন রয়েছেন।প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান
সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান

জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ।রোববার (৪ জানুয়ারি) জেলার সদর উপজেলার মালশাপাড়া এলাকায় এ Read more

গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান
গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান

গিয়াসউদ্দিন বলবন আল-বারি জন্মসূত্রে ছিলেন একজন তুর্কি। মঙ্গোলরা তাকে বন্দি করে বাগদাদে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয়। খাজা জামালউদ্দিন তাকে Read more

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ১৯১ জন কাউন্সিলরের চূড়ান্ত ভোটার তালিকা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। Read more

গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত সড়ক, নীরব প্রশাসন
গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত সড়ক, নীরব প্রশাসন

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। উপজেলার গোপালনগর গ্রামের লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সড়কের পাশে সাবেক Read more

আমরা এখন আর একসঙ্গে থাকছি না, বিচ্ছেদের ইঙ্গিত তাহসানের
আমরা এখন আর একসঙ্গে থাকছি না, বিচ্ছেদের ইঙ্গিত তাহসানের

গেল বছরের শুরুতে আকস্মিক বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন