দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। প্রচারণার কাজে ব্যস্ত এই সময়েই ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তিনি।সেখানকার ‘ইনডালজ এক্সপ্রেস’ নামে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। কাজ ছাড়াও ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন। এ আলাপচারিতায় প্রথমবার জানিয়েছেন—প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া আহসান। শুধু তাই নয়, তারা একসঙ্গে আছেন বলেও জানান এই অভিনেত্রী।অনেক দিন ধরে কি কারও সঙ্গে সম্পর্কে আছেন? প্রশ্নের জবাবে জয়ার সোজাসাপটা উত্তর, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা বহু বছর ধরেই একসঙ্গে আছি। তবে তিনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।’প্রেমিকের প্রতি ভালোবাসার কারণ ব্যাখ্যা করে জয়া বলেন, ‘পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারাজীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটাই বড় বিষয়। আমার অনেক অত্যাচার তিনি সহ্য করেন। অভিনয়ের কারণে আমি প্রচুর ভ্রমণ করি, যেমন এখন কলকাতায় কাজ করছি। তিনি এসব কিছুই মনে করেন না, বরং আমাকে সাপোর্ট করেন। এটাই সবচেয়ে ইতিবাচক দিক।’জয়া জানান, তিনি ও তাঁর সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবন আড়াল করে রাখতে পছন্দ করেন। বললেন, ‘আমি যেমন প্রাইভেট পারসন, তিনিও তেমনই। আমরা নিজেদের মতো থাকতে ভালোবাসি। তিনি খুব শান্ত, আমিও তেমন। এই মিল থেকেই আমাদের সম্পর্ক গভীর হয়েছে।’যদিও দীর্ঘদিনের সম্পর্কে আছেন, তবু এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আহসান। তাঁর ভাষায়, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি ইচ্ছে হবে কি-না জানি না, কিংবা আদৌ ইচ্ছে আছে কি-না তাও জানি না। বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।’বিয়ে নিয়ে ভয় কাজ করে কিনা—প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এখানে প্রস্তুতির কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, আমার ভেতরে একটা ভীতি আছে। আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।’ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিয়েবিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাল টাকা দিয়ে কেনাকাটা, সুবর্ণচরে কৃষকদল নেতা গ্রেপ্তার
জাল টাকা দিয়ে কেনাকাটা, সুবর্ণচরে কৃষকদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ মো. নুর আলম (৩৫) নামে এক কৃষকদল নেতাকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে উদ্ধারকৃত ২৪ হাজার Read more

জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদে ভারতীয় দোসরদের অপসারণ ও জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য।বৃহস্পতিবার (২২ Read more

চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু
চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু

যশোরের চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় সাজেদা বেগম (৪৮) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা শহরের কপোতাক্ষ এলপিজি অটো Read more

সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা
সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা

নাটোরের সিংড়ায় গোলাম হোসেন বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি অনলাইন জুয়ায় Read more

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার Read more

নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর
নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন