যশোরের চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় সাজেদা বেগম (৪৮) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা শহরের কপোতাক্ষ এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম চৌগাছা পৌরসভার বিশ্বাসপাড়ার বজলুর রহমানের স্ত্রী।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেদা বেগম চৌগাছার একটি বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী ছিলেন। বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ছুটি নিয়ে স্বামীর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সাজেদা বেগমের মৃত্যু হয়েছে। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি আটক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
রায়পুরে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ১০ Read more

পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?
পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?

প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় সংকটে পড়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি Read more

রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার
রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৫ এপ্রিল) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন Read more

যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের Read more

লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত
লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। খবর বিবিসিরোববার (১৩ Read more

সাবেক মন্ত্রী মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাবেক মন্ত্রী মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল

বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন