জামালপুরের বকশীগঞ্জে ৮ জন শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। তারা বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। জিডিতে তারা একই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ ৫ জনকে বিবাদী করেছেন।জানা যায়, বকশীগঞ্জ উপজেলার পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের অর্থনৈতিক বিষয় নিয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও ৮ জন সহকারী শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান উত্তেজিত হয়ে আসাদুজ্জামান, হারুন অর রশিদ, তানভীর আহমেদ, রুহুল আমীন, সিদ্দিকুর রহমান, রাশেদুজ্জামান, নূর উদ্দিন ও জামাল উদ্দিন নামে ৮ জন শিক্ষককে লাঞ্চিত ও অশালীন আচরণ করেন। লাঞ্চিত ৮ জনই পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর লাঞ্চিত ৮ জন শিক্ষক ঘটনার বিচারের দাবিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরই ৮ জন শিক্ষকের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও তার সমর্থকরা লাঞ্চিত শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেন। প্রধান শিক্ষক ও তার লোকজনের হুমকির মুখে উল্লেখিত ৮ জন শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে বকশীগঞ্জ থানায় জিডি করেছেন।এ ব্যাপারে সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান জানান, প্রধান শিক্ষক ও তার সমর্থকদের হুমকির মুখে আমাদের জীবন ঝুঁকিপূর্ণ। তাই জীবনের নিরাপত্তা চেয়ে ৮ জন শিক্ষক জিডি করতে বাধ্য হয়েছি।এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, স্কুলের অভ্যন্তরীণ একটি বিষয় সমাধান করতে গিয়ে স্বাভাবিক আচরণের কিছুটা ব্যতিক্রম হয়েছে। তারা লিখিত অভিযোগ দিয়েছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমি মেনে নেব। তবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, জিডির তদন্ত চলমান আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন Read more

সিরাজদিখানে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৭২ বছরের বৃদ্ধ গ্রেফতার
সিরাজদিখানে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৭২ বছরের বৃদ্ধ গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে ৭২ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম Read more

বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত
বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত

নতুন বছরের প্রথম দিনে দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল থেকে এ শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত Read more

রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড
রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড

রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা Read more

খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নিহত ৪, বেলুচিস্তানে নিহত ১৮
খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নিহত ৪, বেলুচিস্তানে নিহত ১৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বাজাউর জেলায় পাক বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ কমান্ডারসহ চারজন নিহত হয়েছে। Read more

মুন্সিগঞ্জের তিনটি আসনে কোটিপতি প্রার্থী ৬, লাখপতি ১১ জন
মুন্সিগঞ্জের তিনটি আসনে কোটিপতি প্রার্থী ৬, লাখপতি ১১ জন

মুন্সিগঞ্জের ছয়টি উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন