ইসরাইলকে ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার দবি, গাজায় ইসরাইল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে।রবিবার (১০ আগস্ট) এক্সে আলবানিজ লিখেন, ‘খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল, এক কিক করে এগিয়ে যাই।’এই আহ্বান জানানোর আগে উয়েফা সাবেক ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল-ওবেইদকে শ্রদ্ধা জানায়। তাকে ‘ফিলিস্তিনি পেলে’ বলে উল্লেখ করে উয়েফা।ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, গত বুধবার দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরাইলি সেনারা সাধারণ মানুষের ওপর গুলি চালায়। এতে ৪১ বছর বয়সী আল-ওবেইদ নিহত হন। তিনি গাজায় জন্মগ্রহণ করেন এবং পাঁচ সন্তানের জনক ছিলেন। তিনি ফিলিস্তিনি ফুটবল ইতিহাসের উজ্জ্বলতম তারকাদের একজন। জাতীয় দলের হয়ে ২৪টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন এবং দুটি গোল করেছেন।আলবানিজ আরও লিখেন, ‘এখন সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার, উয়েফা।’ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের হামলা শুরুর পর থেকে গাজায় ৮০০-র বেশি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। খেলাধুলার অঙ্গন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোমাবর্ষণ, দুর্ভিক্ষ এবং অবকাঠামো ধসে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬১ হাজার ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। গোটা এলাকা ধ্বংস হয়ে গেছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে।গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী
চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন অফিস Read more

পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫
পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত Read more

‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’
‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। Read more

মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের

মেট্রোরেলে আগুন লেগেছে—এমন দাবিতে প্রচারিত একটি ভিডিওকে এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।বাংলাদেশে চলমান গুজব, ভুয়া Read more

রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত Read more

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক

প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যেমন একজন মানুষের মৌলিক প্রয়োজন, তেমনি তা অনিবার্যও বটে। কিন্তু সেই প্রয়োজন মেটাতে গিয়েই ভয়ংকর বিপদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন