জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পলসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। একইসঙ্গে শিক্ষার্থীদের খাতা আলাদাভাবে সিলগালা করতে বলা হয়েছে। তবে এসব সুবিধা পাওয়ার জন্য আগে থেকেই জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই অতিরিক্ত সময় সুবিধা দেয়া হবে। তবে এজন্য পরীক্ষার্থীর সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত বৈধ প্রতিবন্ধী সনদ থাকতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে দুই কর্মদিবস আগে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য-প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি-পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।এছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালা সীল করে অনার্স প্রথম বর্ষের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সামাদের কাছে পাঠাতে হবে। এক্ষেত্রে ঠিকানা দিতে হবে- জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪। আর প্যাকেটের গায়ে লাল কালিতে ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লিখে দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল
চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। গত মৌসুম থেকেই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে Read more

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড
ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।রবিবার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত Read more

এক পরিবারের তিন সন্তানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম
এক পরিবারের তিন সন্তানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম

‘বিভৎস সন্তানের লাশ দেখার সুযোগ নেই আনোয়ারার। বাকশক্তি রুদ্ধ। গাড়ি থেকে যখন নামানো হলো লাশের খাটিয়া, এগিয়ে এসে তিনি তা Read more

২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বিভিন্ন অপরাধে সাজা শেষে ৫০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।ফেরত আসাদের মধ্যে বাংলাদেশের ২২ জন, ভিয়েতনামের ৯ জন, Read more

আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা
আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বানিজ্য Read more

বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা
বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাদামের আবাদ। চলতি রবি মৌসুমে পুরো উপজেলায় বাদাম আবাদ হয়েছে প্রায় ৮৫ হেক্টর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন