দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন—এর পেছনের মূল কারণ দুর্নীতি। আমাদের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। এমনকি আমার সম্পর্কেও খোঁজখবর নিতে পারেন।’  সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।  দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘দুর্নীতি পুরোপুরি নির্মূল হবে না, তবে কমিয়ে আনা সম্ভব। আমরা যদি পারস্পরিক আন্তরিক হই, তবে দুর্নীতি কমে আসবে।’ গণশুনানিতে আসা অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন তিনি।  অনুষ্ঠানে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন

আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন। পদত্যাগ দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনে Read more

পিআইও-ঠিকাদারের তামাশা, আটকে আছে দুই গ্রামের স্বপ্ন
পিআইও-ঠিকাদারের তামাশা, আটকে আছে দুই গ্রামের স্বপ্ন

চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা হাজারিখীল বুড়াইছড়ি খালের উপর ১৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রীজ—শুধু একটি অবকাঠামো নয়; দুই গ্রামের হাজারো মানুষের স্বপ্ন। Read more

সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

দেশে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানাতে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভার সিদ্ধান্তের ভিত্তিতেই জানা যাবে, Read more

বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের
বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। গতকাল থেকে গণমাধ্যমে এই খবরটি প্রচার হয়ে Read more

শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌঁমাছির দল। মাঠ Read more

নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ
নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মুনতাহা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন