কুমিল্লা তিতাসে নজরুল ইসলাম ভূইয়া (৩৫) নামে এক যুবককে বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে খালে ফেলে দেন এক দম্পতি। এ ঘটনায় জড়িত ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) ভোরে তিতাস উপজেলার মজিদপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি করে কাটা দুই হাত উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মজিদপুর এলাকার মৃত মজু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ হোসেন (৩২) এবং তার স্ত্রী স্মৃতি আক্তার (২৭)।তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গত ৬ আগস্ট রাতে মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রামের হানিফ ভূইয়ার ছেলে নজরুল ইসলাম ভূইয়া নিখোঁজ হন। গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন নজরুল। নজরুল পেশায় একজন ট্রাকচালক ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে নজরুলের বাবা তিতাস থানায় নিখোঁজ ডায়েরি করেন।ডায়েরি করার পর পুলিশ সেটির তদন্তে নেমে প্রথমেই মোবাইল ট্র্যাকিং করে অটোরিকশাচালক হোসেনের স্ত্রী স্মৃতির মোবাইল নম্বরের সাথে সর্বশেষ যোগাযোগের তথ্য পায়। পরে রোববার ভোরে স্মৃতি আক্তার ও তার স্বামী হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ট্রাকচালক হোসেনকে হত্যার বিষয়টি স্বীকার করেন ওই দম্পতি। এ সময় নজরুলকে হত্যার বর্ণনা দিতে গিয়ে তারা জানান, স্মৃতি আক্তারকে নজরুল ইসলাম ভূইয়া প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিভিন্ন সময় ফোন করে তাকে বাজে প্রস্তাব দিতেন। এ ঘটনা স্মৃতির স্বামী হোসেনকে জানালে দুজন মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন। পরে গত ৮ আগস্ট রাতে নজরুলকে ফোন করে ডেকে আনেন ওই দম্পতি।ঘরে প্রবেশের পর নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে চারটি আলাদা বস্তায় ভরে মরদেহের টুকরোগুলো খালে ফেলে দেন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার বিকেলে মজিদপুর গ্রামের উত্তর পাশের খাল থেকে স্থানীয় জেলেদের দিয়ে মরদেহের খণ্ডিত দুই হাত উদ্ধার করা হয়। মরদেহটির অন্য টুকরোগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি।সোমবার (১১ আগস্ট) সকালে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, হত্যাকারীদের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। বাকি অংশগুলো ডুবুরি দিয়ে খোঁজা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ
৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ

বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ। ২০২২ সালে এই হার Read more

নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪
নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪

ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগেই রাজনৈতিক সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর Read more

কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে টেকনাফে চাষি ও ব্যবসায়ীদের সমাবেশ
লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে টেকনাফে চাষি ও ব্যবসায়ীদের সমাবেশ

কক্সবাজারের টেকনাফ লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে শত শত লবণ চাষী ও ব্যবসায়ীদের উপস্থিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।তথ্য Read more

বিরামপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
বিরামপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পার্টনার কংগ্রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন