ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন থানা-পুলিশ ছিল না। ঢাকায় শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি একদিনে নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে বহুগুণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে, অর্থনীতিও ভালো হয়েছে। আমরা আশা করি একটি সুন্দর নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে করতে পারব। এভাবে আমাদের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তৈরি আছে, আমাদেরও আন্তরিকতার অভাব নেই।’রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পশ্চিম মেড্ডা এলাকার জামিয়া দারুল আরকাম মাদরাসায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো। বাংলাদেশে যখনই বিপদ-দুর্যোগ এসেছে, আলেম-ওলামারা জনগণের সঙ্গে মিলে ময়দানে থেকেছেন এবং তারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন।’তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের সময়েও শত শত মাদরাসাছাত্র আহত হয়েছে, শাহাদাৎ বরণ করেছে। আগামী দিনেও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে আলেম-ওলামা, মাদরাসাছাত্র-শিক্ষক প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।’এ সময় ধর্ম উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জেলা হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ সহসভাপতি বোরহান উদ্দিন কাসেমী ও সাধারণ সম্পাদক আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাঈমের ফেরা ও সৌম্যর না থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
নাঈমের ফেরা ও সৌম্যর না থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ জুন) মেহেদী হাসান মিরাজকে Read more

১১ মাসেও চালু হয়নি শরীয়তপুরের ৫০ শয্যার হাসপাতাল
১১ মাসেও চালু হয়নি শরীয়তপুরের ৫০ শয্যার হাসপাতাল

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখীপাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত ৫০ শয্যার নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির কাজ সম্পূর্ণ হয়ে দীর্ঘ ১১ মাস Read more

বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ
বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ

যশোরের বেনাপোল স্থলবন্দরে বেসরকারি নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় প্রতি সদস্যের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে বন্দরে Read more

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের Read more

ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর সামরিক মহড়া ভারতের
ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর সামরিক মহড়া ভারতের

ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (১৬ মে) রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন