দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে দ্রুতই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি।সি আর আবরার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক। এজন্য মন্ত্রণালয় উদ্বিগ্ন। তবে আলোচনা করেই এই সমস্যা সমাধান করা সম্ভব। শিগগিরই এসব ঘটনার সমাধান হবে।শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে শিক্ষা ব্যাহত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়। তবে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে। চলমান সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান করা হবে এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান উপদেষ্টা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫
দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।শনিবার (০৩ মে) মধ্যরাতের Read more

লা লিগায় রিয়ালের ছয়ে ছয়
লা লিগায় রিয়ালের ছয়ে ছয়

লা লিগার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে লেভান্তেকে ৪-১ ব্যবধানে পরাজিত করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত Read more

ফরিদপুরে চায়ের দোকানের আড়ালে মাদকের কারবার, গ্রেপ্তার ২
ফরিদপুরে চায়ের দোকানের আড়ালে মাদকের কারবার, গ্রেপ্তার ২

দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে করতেন রমরমা মাদকের ব্যবসা। দায় এড়াতে দোকানে স্থাপন করেছিলেন সিসি ক্যামেরা। অবশেষে প্রশাসনের জালে গ্রেপ্তার Read more

গাজীপুরে ৩০ বোতল বিদেশি মদসহ কারবারি আটক
গাজীপুরে ৩০ বোতল বিদেশি মদসহ কারবারি আটক

গাজীপুরে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৩০ বোতল হুইস্কিসহ রাজন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন