আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।নেতাকর্মীদের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘মানুষ জানতে চায়—দেশের ভষিষ্যৎ কী?। কেন জানতে চায়। আপনাদের কী ধরাণা আছে কেন জানতে চায়। বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের প্রথম চাওয়া প্রতিষ্ঠা হবে। আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে। এরপর আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে। এসব মোকাবেলার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণের আস্থা ধরে রাখা এখন বিএনপি নেতাকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ দেশের জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে।’তারেক রহমান বলেন, ‘দেশের মানুষের কল্যাণে বিএনপি আড়াই বছর আগেই রাষ্ট্র সংস্কারে ৩১টি দফা উপস্থাপন করেছিল। এখন অনেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। অন্তবর্তী সরকারও একটি সংস্কার কমিশন করেছে। বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা করেছে। আমরা বিশ্বাস করি এই দেশকে এগিয়ে নিতে হলে মানুষের জীবনযাপন উন্নত করতে হলে কতগুলো ব্যাপারে সংস্কার করতে হবে। এই জন্যই আমার সর্বপ্রথম সংস্কার করতে চেয়েছি। সংস্কার প্রস্তাব দিয়েছি। আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের পরিকল্পনা দেশের মানুষের জন্য উন্মুক্ত করেছি। এখন আপনাদের আস্থা নিয়ে এই ৩১ দফা বাস্তাবায়ন করাই মূল চ্যালেঞ্জ। তা না হলে দেশ পিছিয়ে যাবে। দেশের মানুষ আরো কষ্ট পাবে। এজন্যই জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ পূনর্গঠন করব।’তিনি আরও বলেন, ‘এই দেশর বেকারদের কর্মসংস্থান করে দিতে হবে। দেশে ও বিদেশে ট্রেনিং দিয়ে তাদের কর্মসংস্থান করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। স্কুল-কলেজ পর্যায়ে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। এই শিক্ষার্থীরাই হলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। আমাদের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এমনভাবে সাজাতে হবে যাতে করে হাসপাতালে ধনী-গরিব সবাই সঠিক চিকিৎসা পায়।’ভারতের পানি আগ্রাসনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। এক সময়কার সুজলা সুলায় এই অঞ্চল আজ মরুভূমি। আমরা এই পানির জন্য প্রয়োজনে অন্তর্জাতিক আদালতে যাবে, জাতিসংঘে গিয়ে হলেও পানির নায্য অধিকার নিয়ে আসবো। খালগুলো পানি ভরে রাখতে হবে। যাতে আগামী দিনে পানি নিয়ে যদি আবারও বাধা আসে তাহলে মানুষ এগুলো ব্যবহার করতে পারে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে নতুন অভিযোগ কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করা। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, Read more

রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতাকে হত্যা, আটক ২
রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতাকে হত্যা, আটক ২

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি নিহত হয়েছেন। শনিবার (০৬ Read more

১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী
১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী

দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী লতা সাবরেওয়াল। ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ ধারাবাহিক ও ‘বিবাহ’ Read more

শেরপুরে ভাবীর জমি দখল করলো ৩ ননদ
শেরপুরে ভাবীর জমি দখল করলো ৩ ননদ

বগুড়ার শেরপুরের ঘোড়দৌড় গ্রামে শনিবার সকালে জোড় পুর্বক জমি দখল করে নিয়েছে ৩ ননদ। এঘটনায় ভুক্তভোগী মোছা. রেহেনুমা পারভীন বাদী Read more

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার ইতালির রোমে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন