উত্তর আফ্রিকার দেশ সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে অপুষ্টিতে ভুগে মাত্র এক সপ্তাহে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে রোববার দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, যারা হাসপাতালে পৌঁছাতে পেরেছিলেন, প্রাণহানির এই সংখ্যা কেবল তাদের। তিনি বলেন, অপুষ্টিতে ভুগে অনেকেই নিরাপত্তাহীনতা ও যাতায়াত ব্যবস্থা না থাকায় চিকিৎসা সহায়তা ছাড়াই বাড়িতে মারা গেছেন। পরিবারগুলো স্থানীয়ভাবে তাদের দাফন করেছে।গত বছরের মে মাস থেকে এল-ফাশেরে দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) অবরুদ্ধ করে রেখেছে। সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর জেনারেলদের মাঝে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে।দেশটির বিভিন্ন এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকার দখল নিয়েছে।দীর্ঘদিন ধরে দেশটিতে দুই বাহিনীর চলা সংঘাতে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সুদানের সেনাবাহিনী ও আরএসএফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। আধাসামরিক বাহিনী জাতিগত নিধন ও নারীদের ওপর পরিকল্পিত যৌন সহিংসতা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।এছাড়া এই সংঘাতে ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যে কারণে দেশটিতে সর্বকালের বৃহত্তম মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি।দেশটির নর্থ দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশেরের নিয়ন্ত্রণ এখনও নিতে পারেনি আরএসএফ। দারফুর অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ বর্তমানে দেশটির সেনাবাহিনীর হাতে রয়েছে। অবরুদ্ধ এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে আসছে আরএসএফ। সূত্র : এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার Read more

‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত

আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. Read more

পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি, তবে অস্ত্র ছাড়তে রাজি নয় হামাস
পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি, তবে অস্ত্র ছাড়তে রাজি নয় হামাস

গাজা নিয়ে ইসরায়েলে সঙ্গে কয়েক বছর যুদ্ধবিরতিতে সম্মত হলেও অস্ত্র ছাড়তে রাজি নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২৬ এপ্রিল) Read more

ত্রিশালে রাতের আঁধারে মানবতার ফেরিওয়ালা ইউএনও আরাফাত সিদ্দিকী
ত্রিশালে রাতের আঁধারে মানবতার ফেরিওয়ালা ইউএনও আরাফাত সিদ্দিকী

তীব্র শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হতদরিদ্রদের হৃদয়ে উষ্ণতা ছড়াচ্ছেন সদ্য যোগদানকৃত উপজেলা Read more

বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন
বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন

আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে সরকার। বুধবার (০৭ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। Read more

সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের
সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের

সুইডেন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গবেষণামূলক প্রতিষ্ঠান খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউট। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন