চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নবাব হোটেলের পাশের নালায় মরদেহটি ভেসে ওঠে। নিহত শিশুর নাম সেহরিশ। তার বাবার নাম শহীদ। পরিবারটি নগরীর কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ এলাকায় বসবাস করত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের সামনে ব্যাটারিচালিত একটি রিকশা খোলা নালায় পড়ে যায়।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ভারী বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা ও তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সময় ব্যাটারিচালিত রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। রিকশাটিতে ছিলেন এক নারী যাত্রী এবং তার কোলে থাকা ছয় মাস বয়সী শিশু। স্থানীয় বাসিন্দারা চালক ও নারী যাত্রীকে উদ্ধার করতে পারলেও শিশুটি নালার স্রোতে তলিয়ে যায়।ঘটনার খবর পেয়ে রাতেই উদ্ধার কার্যক্রমে নামে ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মীরা। রাত ১২টা পর্যন্ত অভিযান চললেও শিশুটির সন্ধান মেলেনি। পরদিন শনিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করা হয়। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নবাব হোটেলের পাশের নালায় শিশুটির মরদেহ ভেসে ওঠে।চট্টগ্রাম নগরে খোলা নালায় পড়ে প্রাণহানির ঘটনা এর আগেও বহুবার ঘটেছে। নগরীর খোলা নালা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাপনা বারবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ বাদামতলী এলাকায় খোলা নালায় পড়ে প্রাণ হারান নৌবাহিনীর সদস্য মো. মিজানুর রহমান। ২০২১ সালের ৩০ আগস্ট আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হন সাইফুল ইসলাম (২৮)। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। ২০২১ সালের ২৫ আগস্ট চকবাজার থানার নন্দনকানন এলাকায় খোলা নালায় পড়ে মারা যায় স্কুলছাত্র আরাফাত (১০)। ২০২০ সালের ২৫ জুন খুলশী থানার ঝাউতলা এলাকায় খোলা নালায় পড়ে প্রাণ হারান পথচারী হালিমা খাতুন (৬০)। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর মুরাদপুর এলাকায় বৃষ্টির সময় খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী আলী আকবর। কয়েক দিন পর দূরবর্তী এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০
ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০

ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন Read more

স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ
স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ

সেনেগালে শুরু হয়েছে অভিনব উদ্যোগ—‘স্কুল ফর হাজব্যান্ডস’ বা স্বামীদের স্কুল। মূল লক্ষ্য, মাতৃমৃত্যু রোধ ও নারীর স্বাস্থ্যসেবায় পুরুষদের সক্রিয়ভাবে সম্পৃক্ত Read more

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার

লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়েগো জোটা এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৮ বছর বয়সী এ পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই Read more

মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

মাত্র ২৪ ঘণ্টা আগে পৃথিবীর আলো দেখা এক ফুটফুটে নবজাতক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নলুয়াবাগী গ্রামের Read more

স্ত্রী’র স্বীকৃতিসহ সংসার করার দাবিতে সংবাদ সম্মেলন
স্ত্রী’র স্বীকৃতিসহ সংসার করার দাবিতে সংবাদ সম্মেলন

বিবাহের ১০দিন পরে একতরফা তালাক নোটিশ প্রদানের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। একই সাথে স্ত্রী'র স্বীকৃতি ও Read more

ভূঞাপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে প্রতিমন্ত্রী টুকুর মতবিনিময়
ভূঞাপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে প্রতিমন্ত্রী টুকুর মতবিনিময়

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন