রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন ঘরের বাসিন্দারা। হঠাৎ গভীর রাতে উঠানে মোরগের ডাক শুনে ধারণা হয়- কেউ হয়তো মুরগি চুরি করছে, কিংবা খোপে শিয়াল ঢুকেছে। এ ভেবে দরজা খোলেন গৃহকর্তা। কিন্তু মুহূর্তের মধ্যেই ৭-৮ জন ধারালো অস্ত্র হাতে ঢুকে পড়ে ঘরে এবং গৃহকর্তাকে কুপিয়ে হত্যা করে।শনিবার (৯ আগষ্ট) গভীর রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোহাম্মদ জসিম উদ্দিন (৪৫) উপজেলার মাঝেরঘোনা এলাকার নুর আহমদের ছেলে। প্রায় একযুগ ধরে তিনি পরিবারসহ সেগুনবাগিচার পাহাড়ি এলাকায় বসবাস করছিলেন।ঘটনার পর রবিবার সকালে পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলেন- শিলখালীর জারুলবনিয়ার সাপেরগাড়া এলাকার মনছুর আলম (৪৫) ও জকিরুল ইসলাম (৫৫)।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে হামলাকারীরা ঘরে ঢুকে জসিম উদ্দিনের কান, ঘাড় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এসময় জসিমের স্ত্রী দৌড়ে পাশের বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি প্রতিবেশীদের খবর দিলে তারা এসে ঘরের ভেতরে জসিমের লাশ দেখতে পান।নিহতের স্ত্রী সেলিনা আকতার জানান, হত্যাকারীরা মোরগটি সঙ্গে নিয়ে এসেছিল। মোরগের ডাক শুনে তিনি ভেবেছিলেন, খোপ থেকে মুরগি চুরি হচ্ছে, তাই দরজা খুলেছিলেন। কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই তারা ঢুকে তার স্বামীকে হত্যা করে।তিনি আরও বলেন, তাদের একমাত্র ছেলে মালয়েশিয়ায় থাকেন। ওই ছেলের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেম ছিল। সম্প্রতি ওই তরুণী ঘর থেকে পালিয়ে গেলে তার পরিবার থানায় অভিযোগ করে। একই ঘটনার জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন সেলিনা।শিলখালী ইউনিয়ন পরিষদের সদস্য আহমদ শফি জানান, রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের নতুন ফাদ, শান্তির বিনিময়ে আরবদের দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার
ট্রাম্পের নতুন ফাদ, শান্তির বিনিময়ে আরবদের দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে ইসলামি প্রজাতন্ত্রের যা না ক্ষতি হয়েছে, তার কোনো অংশে Read more

সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা
সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা

বারান্দায় সহজে বেড়ে ওঠে পুদিনাগাছ। অনেকে বোতলে রাখেন, তাতেও দিব্যি বেড়ে উঠে। আর বাজারে তো হাতের নাগালেই পাওয়া যায়। এই Read more

‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন Read more

জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে
জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে

কালের বিবর্তনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তালগাছ। তবুও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করে Read more

নবর্বষে জেলা প্রশাসককে পাশে পেয়ে উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত শিশুরা
নবর্বষে জেলা প্রশাসককে পাশে পেয়ে উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত শিশুরা

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা। আজ পহেলা বৈশাখ, বাঙ্গালিদের দিন। বিগত বছরের মলিনতা মুছে দিয়ে নতুন Read more

গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন