মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় একই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন হলেন পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকার আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরি-ডাকাতি রোধে পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় নিয়মিত পাহারা দিয়ে থাকে স্থানীয় যুবসমাজ। শনিবার মধ্যরাতে ওই এলাকায় তিন যুবকের সন্দেহজনক চলাফেরা দেখে পাহারাদাররা ধাওয়া করে তাদের আটক করেন এবং গণপিটুনি দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা জাকির শেখের দু’চোখ উৎপাটনের চেষ্টা করে। খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বেল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই হেফাজতে নেন। পরে তাদের সদর মডেল থানায় পাঠানো হয়। গুরুতর আহত জাকির শেখকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। অপর দুইজন বর্তমানে সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশকে সংকটমুক্ত রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: ভিপি নুর
দেশকে সংকটমুক্ত রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: ভিপি নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক Read more

ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির
ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তিনটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. Read more

বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার
বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচিত বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি চঞ্চল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে Read more

‘আমার সোনার বাংলা’ কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো?
‘আমার সোনার বাংলা’ কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো?

জাতীয় সংগীত পরিবর্তনের পক্ষে-বিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি যখন চলমান, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আমার সোনার বাংলা' গানটি কীভাবে ও কেন বাংলাদেশের Read more

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৈরি হওয়া জটিলতা নিরসনে কাজ করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই Read more

এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি
এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন