দেশের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কী করছে, তা অন্তর্বর্তী সরকার নজর রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রবিবার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।প্রেস সচিব বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বডি ক্যাম কেনা হচ্ছে।’ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে বিবিসির সংবাদ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের অফিস, আপনারা জানেন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে, আমরা অবশ্যই তা মনিটরিং করছি।’এর আগে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৩ দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে। পাশাপাশি শ্রমবাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে এ কেন্দ্রের ২৭৫ Read more

আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান

এবার অবৈধ আফগান নাগরিকদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এখন বলপ্রয়োগ করে তাদের সীমান্ত পার করানো হচ্ছে Read more

রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ

রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো Read more

বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই: আমীর খসরু
বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই। বরং Read more

মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার আটক
মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার আটক

১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্ট মাস্টারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।রবিবার (৩ Read more

আবারও ইনজুরিতে দিবালা
আবারও ইনজুরিতে দিবালা

ইনজুরি থেকে ফিরেই নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাউলো দিবালা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে রোমার জয়ে গোল-অ্যাসিস্টে অবদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন