চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৮৪৪ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন।রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়।শিক্ষাবোর্ড সূত্র জানায়, কুমিল্লা বোর্ডে ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। মোট ৭৫ হাজার ৮৭৭টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। ৮৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৯০ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সর্বমোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন, যা পুনঃনিরীক্ষণের পর বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৭৭১ জন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী, যা পুনঃনিরীক্ষণের পর বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৬৯ জন।ফলাফল পুনঃনিরীক্ষণের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, ‘পুনঃনিরীক্ষণের যতগুলো আবেদন পড়েছে, আমরা গুরুত্বের সঙ্গে সবগুলো খাতা পুনরায় নীরিক্ষা করেছি। যাদের ফলাফল পরিবর্তনযোগ্য মনে হয়েছে, সেগুলো করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন
বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন

জমিজমা জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মৃত্যুবরণ করছে।  ‍এ ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের Read more

কোন সচ্ছল ব্যক্তিকে যেন গরীবের টিসিবি কার্ড দেওয়া না হয়: অতিরিক্ত সচিব
কোন সচ্ছল ব্যক্তিকে যেন গরীবের টিসিবি কার্ড দেওয়া না হয়: অতিরিক্ত সচিব

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কোন স্বচ্ছল ব্যক্তিকে যেন এই গরীবের হক টিসিবি কার্ড বিতরণ Read more

রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২
রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত Read more

শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়
শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়

ভারতে ৮৬ বছরের এক বৃদ্ধাকে মৃত ভেবে দাহ করার জন্য নেওয়া হয়েছিল শ্মশানে, কিন্তু শেষকৃত্যের আগমুহূর্তে দেখা যায় তিনি জীবিত।চাঞ্চল্যকর Read more

বরগুনায় খালে পড়ে শিশু নিখোঁজ, ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার
বরগুনায় খালে পড়ে শিশু নিখোঁজ, ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার

বরগুনার তালতলীতে খালে পড়ে নিখোঁজের ৩ ঘন্টা পরে মো. মাহাদী নামের দুই বছরের এক শিশুর মরাদেহ উদ্বার করেছেন ফয়ার সার্ভিস।বৃহস্পতিবার Read more

দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী

টালিউডে মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতার মুখ দেখছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটি দর্শকমহলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন