কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিপুর বড় ভাই ইমতিয়াজ সরকার নিপু।সংবাদ সম্মেলনে ইমতিয়াজ নিপু দাবি করেন, ইসতিয়াক সরকার বিপু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং সম্প্রতি ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হওয়ার পর থেকে তাকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখাতে শুরু করলে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা ও বিএনপির ভেতরের বিরোধী মহল মিলে ষড়যন্ত্র শুরু করে। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। তিনি বলেন, এরই অংশ হিসেবে ৫ আগস্ট আইনজীবী আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডে তাকে জড়ানোর চেষ্টা চলছে।ইমতিয়াজ নিপু সংবাদ সম্মেলনে আরো জানান, আইনজীবী আবুল কালাম হত্যাকাণ্ডের দিন দুপুরে বিপু বিজয় মিছিল নিয়ে পূবালী চত্বরে যান এবং বিকেলে পুলিশের অনুরোধে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে সেখানেই অবস্থান করেন। থানার সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে বিষয়টি প্রমাণিত হলেও পরে ১৬৪ ধারার এক জবানবন্দির মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে তার নাম মামলায় সংযুক্ত করা হয়। এছাড়া, ঐ জবানবন্দি প্রদানকারী ব্যক্তি মামলার এজাহারের আসামি নন, বরং অন্য মামলায় গ্রেফতারের পর প্ররোচনায় এই নাম উল্লেখ করেন।তিনি আরও দাবি করেন, আইনজীবী হত্যা মামলার বাদীও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে জানিয়েছেন যে তিনি ইসতিয়াক সরকার বিপু নামে কাউকে চেনেন না এবং প্রথমবার সাংবাদিকের কাছ থেকেই নামটি শুনেছেন।নিপু ও উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বলেন, নিহত আবুল কালাম আজাদ বিএনপি ঘরানার মানুষ ছিলেন এবং তার হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। নিহত আইনজীবীর পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু বিচার হোক, আমরাও চাই, তবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নির্দোষ মানুষকে হয়রানি করা যাবে না।এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা এস আলম, ১১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জহিরুল হক, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আলম তিতাস, সহ-সভাপতি কামরুল আহসান মামুন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফখরুল আলম উল্লাস।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (০৬ জুন) বিকেল ৩টার দিকে Read more

অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক Read more

পৌনে ২ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস
পৌনে ২ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

ইনস্টাগ্রামের অন্তত ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক Read more

নোয়াখালীতে ৬টি আসনে ৬২ প্রতিদ্বন্দ্বী প্রাথীর মনোনয়নপত্র দাখিল
নোয়াখালীতে ৬টি আসনে ৬২ প্রতিদ্বন্দ্বী প্রাথীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনন্দমুখর পরিবেশে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।  সোমবার (২৯ Read more

বান্দরবানে ইয়াবা মামলার আসামি আ.লীগ নেতা আটক
বান্দরবানে ইয়াবা মামলার আসামি আ.লীগ নেতা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের  বিশেষ অভিযানে  সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭) আটক Read more

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া
সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

দুর্নীতি দমনে ব্যর্থতার দায়ে বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দেশটিতে সরকারবিরোধী ওই বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন